Last Updated:
Road Accident: মথুরায় ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ হারাল তিন যুবক। মথুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত আরও দুই আরোহী।
লখনউ: উত্তরপ্রদেশে ভয়াবহ বাইক দুর্ঘটনায় প্রাণ গেল তিন যুবকের। মথুরায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও দুই জন। জানা গিয়েছে, শুক্রবার বিকেল প্রায় ৪টা নাগাদ বালদেও রোডে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি মোটরসাইকেলে দুই জন এবং অন্য টিতে তিন জন আরোহী ছিলেন। দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে প্রবল সংঘর্ষের জেরে ঘটনাস্থলেই গুরুতর আহত হন পাঁচ জন। আহত যাত্রীদের মধ্যে একটি মোটরসাইকেলের দুই জন আরোহী এবং অন্য মোটরসাইকেলের এক জন আরোহীর মৃত্যু হয়। দুমড়ে মুছড়ে যায় দুর্ঘটনাগ্রস্ত দুটি বাইক।
দুর্ঘটনার খবর পেয়ে সেখানে আসে পুলিশ। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়। মৃতদের পরিচয় হিসেবে পুলিশ জানিয়েছে, অজয় নগরের বাসিন্দা গোপি (১৮) এবং গোপালপুরের বাসিন্দা ছোটু (১৮)-কে মথুরা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। অপর মৃত যুবক সৌরভ (২০), যিনি মহাবন থানা এলাকার গোকুলের বাসিন্দা। তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও পরে সেই যুবকেরও মৃত্যু হয়।
এই দুর্ঘটনায় আহত হয়েছেন দুই যুবকও। পুলিশ সূত্রে খবর, আহতদের নাম পীযূষ (২০) এবং উদল (২২), দুই যুবকেরই চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাদের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কী ভাবে এই দুর্ঘটনা হল, কী ভাবে বাইক আরোহীদের মৃত্যু হল, জানতে তল্লাশি শুরু করেছে পুলিশ।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
