Last Updated:
TMC Leader: খড়গপুর স্টেশন থেকে আটক সুজয় হাজরা, জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগে পুলিশের জালে প্রাক্তন জেলা সভাপতি।
পশ্চিম মেদিনীপুর: জমি কেলেঙ্কারি, তোলাবাজির অভিযোগে এবার গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন জেলা সভাপতি সুজয় হাজরা। শনিবার খড়গপুর স্টেশন থেকে অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ।
ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। খড়গপুর থেকে পুলিশের জালে গ্রেফতার সদ্য প্রাক্তন তৃণমূলের জেলা সভাপতি। একটি জমি কেলেঙ্কারির মামলায় গ্রেফতারি বলে এখনও পর্যন্ত সূত্রের খবর। সুজয় হাজরাকে গ্রেফতার করে শালবনী থানার পুলিশ। জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে গা ঢাকা দিয়েছিলেন সুজয় হাজরা।
কয়েক দিন আগে বালি মাফিয়াদের যোগসাজশের অভিযোগে কেশিয়াড়ির তৃণমূল নেত্রী কল্পনা শিটকে গ্রেফতার করে পুলিশ। তদন্তের স্বার্থে তাঁকে নিয়ে পুলিশ তাঁর বাড়িতে গিয়েছিল। পুলিশের একটি সূত্রে খবর, সেই সময় কল্পনা জানিয়েছেন সুজয়-সহ জেলার বেশ কয়েক জন তৃণমূল নেতার নাম বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে রয়েছে। তাঁদের বাদ রেখে কেন তাঁকে গ্রেফতার করা হল।
কাকতালীয় ভাবে সুজয়কে জমি সংক্রান্ত একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যায় পুলিশ। সন্ধ্যায় তাঁর গ্রেফতারির খবর মেলে। পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশের এক আধিকারিক বলেন, ”জমি সংক্রান্ত একটি অভিযোগ জমা পড়েছিল সুজয় হাজরার বিরুদ্ধে। শুক্রবার শালবনি থানায় একটি জমি কেলেঙ্কারির অভিযোগ জমা পড়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য শালবনি থানায় ডেকে পাঠানো হয়েছিল অভিযুক্তকে। তদন্ত চলছে। এখনই এর চেয়ে বেশি কিছু বলা যাবে না।”
শোভন দাস
Paschim Medinipur,West Bengal
Jun 06, 2026 10:02 PM IST
