Last Updated:
Nadia News: নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত প্রফুল্লনগর এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে চারচাকা গাড়ি ও টোটোর সংঘর্ষে এক শিশু-সহ মোট পাঁচজন আহত হয়েছেন। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।
শান্তিপুর, নদিয়া, মৈনাক দেবনাথ: ১২ নম্বর জাতীয় সড়ক নদিয়ার প্রফুল্ল নগর এলাকায় টোটো এবং চার চাকা গাড়ির ভয়ানক সংঘর্ষে আহত পাঁচ। ঘটনাটি নদিয়া শান্তিপুর প্রফুল্লনগর এলাকার। জানা যায়, এদিন আনুমানিক বেলা একটা নাগাদ একটি ব্যাটারী চালিত টোটো ১২ নম্বর জাতীয় সড়ক এইপাড় থেকে ওই পাড়ে অতিক্রম করার সময় আচমকা একটি চারচাকা গাড়ি এসে ধাক্কা মারে আচমকা।
যদিও প্রত্যক্ষদর্শীদের দাবি গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। তবে টোটোটি আচমকা রাস্তা ক্রস করাতে গাড়ির চালক অনেক আগেই ব্রেক কষেন, যদিও শেষ রক্ষা হয়নি। ব্রেক ধরার পরেও গাড়িটি অনেক দূরে গিয়ে দাঁড়ায় এবং ততক্ষণেই সজোরে ধাক্কা মেরে টোটোটিকে। টোটোর যাত্রী-সহ গাড়ির চালক পাঁচ জন গুরুতরভাবে জখম। আহতদের ইতিমধ্যেই নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে তারা প্রত্যেকেই চিকিৎসাধীন।
উল্লেখ্য, জাতীয় সড়কে টোটো চালানো এবং টোটো অতিক্রম করার ক্ষেত্রে একাধিকবার নিষেধাজ্ঞা ও সতর্কবার্তা জারি করেছে পুলিশ প্রশাসন। তবুও সেই নির্দেশ অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না বলে অভিযোগ। অন্যদিকে, জাতীয় সড়কে নির্ধারিত গতিসীমা উপেক্ষা করে অনেক যানবাহন চলাচল করছে বলেও জানা যায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, নিয়ম ভঙ্গ এবং অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পথ নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।
Nadia,West Bengal
