নয়াদিল্লি: দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনে যোগ দিলেন লাদাখের শিক্ষাবিদ তথা সমাজকর্মী সোনম ওয়াংচুক। হাতে গোলাপফুল নিয়ে আন্দোলনস্থলে পৌঁছলেন তিনি। শান্তিপূর্ণ অবস্থানের জন্য CJP-কে অভিনন্দন জানান তিনি। পাশাপাশি, প্রতিবাদ কর্মসূচিতে বাধা না দেওয়ার জন্য ধন্যবাদ জানান কেন্দ্রকেও। ভবিষ্যতেও গঠনমূলক সমালোচনার পরিসর যাতে উন্মুক্ত থাকে, সেই আর্জি জানান। (Cockroach Janta Party)
CJP-র আন্দোলনে শামিল হওয়ার কথা আগেই জানিয়েছিলেন সোনম। শনিবার দুপুরে যন্তরমন্তরের আন্দোলন স্থলে পৌঁছন তিনি। NEET প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাইছে CJP. সোনম বলেন, “পদত্যাগের চেয়েও, আমরা চাই সরকার দায় স্বীকার করুক।” (Sonam Wangchuk)
আরও পড়ুন: CJI সূর্যকান্তের বক্তৃতা ঘিরে উত্তেজনা লন্ডনে, উঠল ‘ভিন্নমত’, ‘ককরোচ’ মন্তব্যও, তীব্র নিন্দা ভারতের
সোনম ছাড়াও যন্তরমন্তরে রয়েছেন অভিনেতা প্রকাশ রাজ। CJP-র তরফে দাবি তোলা হয়েছে যে- উপযুক্ত ব্যবস্থাপনা, অনিয়ম, অপব্যবহার রুখতে শিক্ষক-শিক্ষিকাদের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়ার পরই শিক্ষাব্যবস্থার ডিজিটাল-করণ করা যাবে। দীর্ঘ সময় ধরে অগ্নিগর্ভ মণিপুরে শিক্ষাব্যবস্থাকে স্বাভাবিক ও সচল রাখার দাবি তোলা হয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষা পরীক্ষার নিরপেক্ষতা এবং গ্রহণযোগ্যতা বজায় রাখার পাশাপাশি, ছাত্রছাত্রী ও অভিভাবকদের দাবিদাওয়াকে গুরুত্ব দেওয়ার দাবিও রয়েছে।
আরও পড়ুন: দেশে এবার বিরাট বড় স্ক্যাম! টাকার অঙ্ক বিস্ময়কর, ১,৫১,৫০,০০,০০,০০,০০০, কী বলছে SEBI?
তবে যে দাবিতে সবচেয়ে জোর দেওয়া হচ্ছে, তা হল ধর্মেন্দ্রর পদত্যাগ। ওই দাবির সঙ্গে কোনও রকম আপসে নারাজ CJP. আজ আন্দোলনস্থলেও স্লোগান ওঠে, ‘ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিন’, ‘ইস্তফা দিতে হবে’। ‘জয় ভীম’ স্লোগানও শোনা যায়। আন্দোলনস্থল থেকে সোনমকে শিক্ষামন্ত্রী করার দাবিও শোনা যায়। যদিও সোনম জানান, তাঁরা শিক্ষাব্যবস্থার সামগ্রিক সংস্কার চান। পরীক্ষায় অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস শুধুমাত্র উপসর্গ। সমস্যা আরও গভীর। গোটা শিক্ষাব্যবস্থাকে স্বচ্ছ, দায়বদ্ধ করার কথা বলেন তিনি। শিক্ষার গুণমানও উঠে আসে তাঁর বক্তব্যে।
Always on the frontlines for truth! 🙌
Sonam Wangchuk standing in solidarity with protesters at Jantar Mantar against exam irregularities proves once again that he is a true champion of the people. 👏🇮🇳#SonamWangchuk #JantarMantar #India pic.twitter.com/HMcMsYNrbs
— Rajat Jain (@RajatJain) June 6, 2026
তবে এদিন একেবারে সুর চড়িয়ে কথা বলতে শোনা যায় CJP-র প্রতিষ্ঠাতা অভিজিৎ ডিপকেকে। সোশ্যাল মিডিয়ায় CJP-র হ্যান্ডলে যেভাবে খাঁড়া নেমে এসেছে, সেই প্রসঙ্গে বলেন, “কেন্দ্র আমাদের পোস্ট মুছতে পারে। আমাদের মুছতে পারবে না। বন্ধুরা শুনুন, এটা একটা দীর্ঘ সময়ের লড়াই। এক মাস আগে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করে সোশ্যাল মিডিয়ায় কর্মসূচি শুরু হয়। কিন্তু ওরা এত নির্লজ্জ যে কোনও পদক্ষেপ না করে নজর ঘোরানোর চেষ্টা করছে। আমাদের অ্যাকাউন্ট হ্যাক করা হচ্ছে, পোস্ট মোছা হচ্ছে।”
অভিজিৎ জানিয়েছেন, দেশে ফিরলে জেলে পোরা হতে পারে আশঙ্কা করছিলেন তাঁর মা। ভারতে প্রত্যেক মা এই ভয়েই থাকেন। আর কত দিন বুকে ভয় নিয়ে বাঁচতে হবে সকলকে, প্রশ্ন তোলেন তিনি। এদিনের সভায় ‘জয় শ্রীরাম’ স্লোগানও তোলেন কয়েক জন। তাঁদের আন্দোলনস্থল থেকে বের করে দেওয়া হয়। সোনম জানিয়েছেন, অভিজিৎ বা CJP-র কোনও সদস্যকে গ্রেফতার কার হলে ৪২ দিনের অনশনে বসবেন তিনি।