Last Updated:
Ashok Bhattacharya Health Update: হঠাৎ দুর্ঘটনায় জখম অশোক ভট্টাচার্য, মাথায় গুরুতর চোট নিয়ে হাসপাতালে ভর্তি প্রবীণ বাম নেতা। এখন কেমন আছেন তিনি?
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: শিলিগুড়ির রাজনৈতিক মহলে শনিবার উদ্বেগের সঞ্চার করল এক দুঃসংবাদ। বাড়িতে দুর্ঘটনাবশত পড়ে গিয়ে গুরুতর আহত হলেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র, রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং প্রবীণ বাম নেতা অশোক ভট্টাচার্য। ঘটনার পর দ্রুত তাঁকে উদ্ধার করে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
পরিবার ও ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, পড়ে যাওয়ার ফলে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। আঘাতের জেরে রক্তক্ষরণও হয়েছে বলে খবর। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে চিকিৎসকরা সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শুরু করেন এবং বিশেষ পর্যবেক্ষণে রাখেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনে উত্তরবঙ্গের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন অশোক ভট্টাচার্য। শিলিগুড়ির উন্নয়ন এবং নাগরিক পরিষেবার সঙ্গে তাঁর নাম দীর্ঘদিন ধরেই জড়িয়ে রয়েছে। ফলে তাঁর অসুস্থতার খবর সামনে আসতেই রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
Darjeeling,West Bengal
Jun 06, 2026 10:13 PM IST
