Last Updated:
ফ্রান্সে অনুষ্ঠিত জি৭ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেখা হল। প্রায় ১৬ মাস পরে তাঁদের দেখা হল। তাঁরা দু’জনে করমর্দন করেন ও কথা বলেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় সামনে এসেছে।
প্যারিস: জি৭ সামিট চলাকালীন একটি ভিডিও এখন ভাইরাল হয়েছে, যেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত একটু সময়ের জন্য ধরে থাকতে দেখা গিয়েছে ৷ এই ফুটেজটা ফ্রান্সের Spa Town Evian-les-Bains-এ জি৭ সামিট ভেন্যুতে দুই নেতা একসঙ্গে হাঁটার সময় তোলা হয়েছিল, যেখানে দেখা যায় ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির হাত ধরছেন, যখন তাঁরা ছোট একটা সিঁড়ির দিকে এগোচ্ছিলেন।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী মোদি আর ট্রাম্পের উষ্ণ করমর্দনের ভিডিও আর ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ৷ যেটা ছিল তাঁদের ১৬ মাস পর প্রথম মুখোমুখি সাক্ষাৎ।
ফ্রান্সে জি৭ শীর্ষসম্মেলনে মুখোমুখি হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রায় ১৬ মাস পরে তাঁদের দেখা হল। তাঁদের দু’জনের করমর্দন ও সৌজন্য বিনিময়ের ছবি দেখা গেল মঙ্গলবার। এই সাক্ষাতের আগে, দুই নেতার শেষবার সামনাসামনি দেখা হয়েছিল ফেব্রুয়ারি ২০২৫-এ হোয়াইট হাউসে ৷ ওমান উপকূলে বাণিজ্যতরীতে মার্কিন হামলা এবং ৩ ভারতীয় নাবিকের মৃত্যু নিয়ে উত্তাল দেশের রাজনীতি। লাগাতার তাঁকে বিদ্ধ করছে বিরোধী শিবির। অথচ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতদিন নীরব ছিলেন। যা নিয়ে প্রশ্নও উঠছিল। কেন ভারত আমেরিকাকে কড়া জবাব দিচ্ছে না, বিদ্ধ হতে হচ্ছিল কেন্দ্রকে। সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেছে নিলেন জি-৭ শীর্ষ বৈঠকের মতো গুরুত্বপূর্ণ মঞ্চকে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও ও ছবিতে দেখা যায়, জি৭ সম্মেলনের মঞ্চে উপস্থিত অন্যান্য বিশ্বনেতাদের মধ্যেই একে অপরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ অভিবাদন বিনিময় করেন মোদি ও ট্রাম্প। করমর্দনের পর দু’জনকে পাশাপাশি বসে কথোপকথন করতেও দেখা যায়।
Kolkata,West Bengal
