Last Updated:
Ashok Bhattacharya Injured: রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ঘরে পড়ে গুরুতর জখম প্রাক্তন মেয়র। মাথায় একাধিক সেলাই…
শিলিগুড়ি: মাথা ফাটল প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের। শনিবার নিজের বাড়ির ঘরে পড়ে গিয়ে মাথা ফাটে বর্ষীয়ান সিপিাইএম নেতা অশোক ভট্টাচার্যের। জানা গিয়েছে, মাথায় বেশ কয়েকটি সেলাই পড়েছে। প্রথমে কলেজপাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়।
চোট গুরুতর হওয়ায় পরে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে বলে জানা গিয়েছে। নার্সিংহোমে দলীয় নেতা-কর্মীরা পৌঁছেছেন। ঘটনার সময়ে বাড়িতে একাই ছিলেন শিলিগুড়ির প্রাক্তন মন্ত্রী।
অশোক ভট্টাচার্যকে ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে অশোক ভট্টাচার্য বলেছিলেন, ”এখন একটাই লক্ষ্য। কোনও মতেই যাতে বিজেপি ক্ষমতায় না আসে। গণতান্ত্রিক শক্তির আবির্ভাব ঘটুক, নির্ণায়ক ভূমিকা নিক সিপিএম। রাজ্যে বামপন্থার পুনরুত্থান বা পুনর্জাগরণ ঘটুক।”
Location :
Kolkata,West Bengal
