Indian Army: টানা বর্ষণে বালাসন নদীর ওপর থাকা গুরুত্বপূর্ণ সেতুটি ভেসে গিয়েছিল। যার ফলে শিলিগুড়ি ও মিরিকের মধ্যে সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। জেলা প্রশাসনের আবেদনে উদ্ধারকাজে এগিয়ে আসে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কোর। জওয়ানরা দিন-রাত এক করে একটি ৩৪ মিটার দীর্ঘ পদচারী সেতু নির্মাণ করেছেন।