IMD West Bengal Weather Forecast: ২৫ জুনের আবহাওয়া নিয়ে গুরুত্বপূর্ণ পূর্বাভাস জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (IMD)। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির পাশাপাশি বজ্রঝড়, বজ্রপাত এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে।