Last Updated:
Taratala Update: তারাতলায় গুদাম ধসের ঘটনায় উদ্ধারকাজে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘লাইফ ডিটেক্টর’ যন্ত্র। ধ্বংসস্তূপের নিচে কেউ জীবিত অবস্থায় আটকে রয়েছেন কি না, তা শনাক্ত করতেই এই প্রযুক্তির সাহায্য নেওয়া হয়। যন্ত্রটি মানুষের হৃদস্পন্দন, শ্বাস-প্রশ্বাস বা সামান্য নড়াচড়ার মতো জীবনের সূক্ষ্ম সংকেত শনাক্ত করতে সক্ষম।