Last Updated:
33-Year-Old Tourist Killed at Goa Baga Beach: ঘটনার পরপরই একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারী দল কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর অবশেষে সমুদ্রতট থেকে যুবকের মরদেহ উদ্ধার করে।
গোয়া: চোখের সামনেই ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা ! কর্ণাটকের ৩৩ বছর বয়সি এক পর্যটক নর্থ গোয়ার বাগা বিচে প্রবল ঢেউয়ের তোড়ে সমুদ্রে ভেসে গিয়ে প্রাণ হারালেন ৷
মৃত ব্যক্তির নাম সাহাস অশপাক মাসালি (Sahas Ashpak Masali)। তিনি কর্ণাটকের বিজাপুর জেলার বাসিন্দা। জানা গিয়েছে, তিনি সমুদ্রতটের কাছাকাছি পাথরের উপর বসেছিলেন, সেই সময় উত্তাল সমুদ্রের কারণে একের পর এক শক্তিশালী ঢেউ আছড়ে পড়তে থাকে। এর মধ্যে একটি বিশাল ঢেউ তাকে সমুদ্রে ভাসিয়ে নিয়ে যায়। পরে প্রবল স্রোতের টানে তিনি আরও দূরে চলে যান ৷ সঙ্গে সঙ্গেই তাঁকে খুঁজে বের করার চেষ্টা শুরু হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি ৷
ঘটনার পরপরই একটি তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু করা হয়। উদ্ধারকারী দল কয়েক ঘণ্টা ধরে অনুসন্ধান চালানোর পর সমুদ্রতট থেকে মাসালির দেহ উদ্ধার করে।
এদিকে, ঘটনাটির ভিডিও বলে দাবি করা একটি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা খারাপ আবহাওয়ার সময় উপকূলের পাথুরে এলাকায় যাওয়ার ঝুঁকির বিষয়টি আবারও সামনে এনেছে। ভিডিওতে দেখা যায়, ঢেউয়ের আঘাতে এক ব্যক্তি পাথরের কাছে উত্তাল জলে ভেসে যাওয়ার পর বাঁচার জন্য লড়াই করছেন। সমুদ্র প্রবল উত্তাল হওয়াতে এবং খুব কম দৃশ্যমানতার কারণে উদ্ধারকাজ ব্যাহত হয়। ঘটনাটি ঘটার সময় বিচে উপস্থিত লোকজনকে আতঙ্ক ও বিস্ময়ের সঙ্গে প্রতিক্রিয়া জানাতে শোনা যায়।
এই মর্মান্তিক ঘটনার পর আবারও পর্যটকদের সমুদ্রতটের পাথুরে অংশ থেকে দূরে থাকার এবং জোয়ারের সময় বা প্রতিকূল আবহাওয়ায় সমুদ্রে না নামার পরামর্শ দেওয়া হয়েছে। সতর্ক করে বলা হয়েছে, শক্তিশালী ঢেউ হঠাৎ করেই আছড়ে পড়তে পারে, ফলে উপকূলের পাথুরে এলাকাগুলি বিশেষভাবে বিপজ্জনক হয়ে ওঠে।
Kolkata,West Bengal
