Last Updated:
Certified Yoga Trainer: বর্তমানের ব্যস্ততাময় জীবনে ফিটনেসের জন্য যোগার গুরুত্ব বাড়ছে। সম্প্রতি জাঁকজমকের সঙ্গে পালিত হয়েছে যোগা দিবস। আর এই যোগা আপনাকে দেখাতে পারে মোটা উপার্জনের রাস্তা। ছ’মাসের সার্টিফাইড যোগা ট্রেনার কোর্স করলে ঘরে বসেই করা যাবে মোটা টাকা ইনকাম। অনলাইন কোচিং করিয়ে দেশ এবং বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করা যাবে।
দুর্গাপুর, পশ্চিম বর্ধমান: গতানুগতিক পড়াশোনা শেষ করে চাকরির জন্য বছরের পর বছর অপেক্ষা করার দিন এবার শেষ। বর্তমান প্রজন্মের স্মার্ট পড়ুয়ারা এখন ঝুঁকছেন এমন সব কোর্সের দিকে, যা করার পর কারও ভরসায় বসে থাকতে হয় না। এই মুহূর্তে কেরিয়ার গড়ার তেমনই সুযোগ এনে দিয়েছে যোগা টেনিং। মাত্র ৬ মাসের একটি ‘সার্টিফায়েড যোগা ট্রেনার’ কোর্স করে আপনি অনায়াসেই নিজের উপার্জনের রাস্তা তৈরি করে নিতে পারেন।
বর্তমান লাইফস্টাইলে, কাজের চাপ এবং নানাবিধ শারীরিক সমস্যার কারণে বিশ্বজুড়ে যোগাভ্যাসের গুরুত্ব ও জনপ্রিয়তা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। আট থেকে আশি, সুস্থ থাকতে এখন সবাই যোগার শরণাপন্ন হচ্ছেন। আর ঠিক এই জায়গাতেই তৈরি হয়েছে দক্ষ ট্রেনারদের এক বিশাল বাজার। মাত্র ৬ মাসের এই প্রফেশনাল কোর্সটি করা থাকলে আপনি একজন সার্টিফায়েড ট্রেনার হিসেবে দেশ-বিদেশের ক্লায়েন্টদের সঙ্গে কাজ করার সুযোগ পাবেন।
সবচেয়ে বড় সুবিধা হল, এই কোর্সটি করার পর আপনাকে কোনও অফিস বা বড় সংস্থায় চাকরির জন্য ইন্টারভিউয়ের লাইনে দাঁড়াতে হবে না। আপনি সম্পূর্ণ নিজের ক্ষমতায় স্বনির্ভর হতে পারবেন। আর এর জন্য বড় মূলধন বা দামি অফিস স্পেস ভাড়া নেওয়ারও প্রয়োজন নেই। আজকাল ল্যাপটপ, মোবাইল আর একটা ভাল ইন্টারনেট কানেকশন থাকলেই ঘরে বসে অনলাইনে যোগা কোচিং শুরু করে দেওয়া যায়।
দেশ তো বটেই, বিদেশের মাটিতেও এখন ভারতীয় যোগা ট্রেনারদের চাহিদা তুঙ্গে। ফলে অনলাইনের মাধ্যমে বিদেশি ক্লায়েন্টদের ক্লাস করিয়ে ঘরে বসেই মোটা টাকা আয় করা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, এই ধরনের শর্ট-টার্ম এবং প্রফেশনাল কোর্স বর্তমান যুবসমাজের জন্য লাইফ-চেঞ্জার হতে পারে। এই কোর্স করলে যেমন একদিকে নিজে শারীরিক ও মানসিকভাবে ফিট থাকা যায়, তেমনই অন্যকে সুস্থ রেখে সম্মানজনক উপার্জনের পথও সুনিশ্চিত হয়।
Durgapur,Barddhaman,West Bengal
Jun 25, 2026 10:36 AM IST
