সিউড়ির ডাঙ্গালপাড়ার ২৪ বছরের যুবতী অমৃতা সিংহ আজ তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ। প্রশাসনের সব দরজায় কড়া নেড়ে, চাতকের মতো মেয়ের ফেরার পথ চেয়ে থেকে, অবশেষে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে বাবা অর্ধেন্দু বাবুর। আজ তিনি রাস্তায় রাস্তায় ঘুরছেন মেয়ের সন্ধানের এক বুক আকুতি নিয়ে। শুধু ওই বৃদ্ধ বাবাই নন, অমৃতার সুস্থ শরীরে বাড়ি ফেরার কামনায় আজ কেঁদে উঠেছে সমাজমাধ্যমের অজস্র সাধারণ মানুষের মনও। সকলের একটাই প্রার্থনা, আর কোনও বাবার বুক যেন এভাবে খালি না হয়, অমৃতা যেন ফিরে আসে তার চেনা ঘরে।
