Last Updated:
Train Cancelled: রেল ট্র্যাক মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য শনিবার আসানসোল-বর্ধমান শাখায় বাতিল থাকছে একাধিক ট্রেন। ইতিমধ্যে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে পূর্ব রেলের আসানসোল ডিভিশন। যাত্রীদের বাতিল ট্রেনের তালিকা মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করতে পরামর্শ দেওয়া হয়েছে। রক্ষণাবেক্ষণের জন্য এই রুটে বেশ কয়েক ঘন্টার ব্লক নিচ্ছে রেল।
এর ফলে শনিবার দুপুর থেকে বিকেল নাগাদ লোকাল ট্রেনের ওপর নির্ভরশীল নিত্যযাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হতে পারে। আসানসোল রেল ডিভিশন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রেলের পরিকাঠামো মজবুত করতে এবং ট্রেন চলাচল আরও সুরক্ষিত করার উদ্দেশ্যে শনিবার ডাউন লাইনে ৩.৫ ঘণ্টার একটি ট্রাফিক ব্লক নেওয়া হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আবার একইভাবে ৬৩৫১৫ বর্ধমান-আসানসোল মেমু এবং ৬৩৫১৭ বর্ধমান-আসানসোল মেমু বাতিল থাকবে শনিবার। ফলে এই সময় যাত্রীরা নির্দিষ্ট রুটে যাতায়াতের জন্য ট্রেন পাবেন না। রেল কর্তৃপক্ষের তরফে স্পষ্ট জানানো হয়েছে, আধুনিকীকরণ ও সুরক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত। বিকল্প ব্যবস্থা মাথায় রেখে যাত্রার পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হয়েছে।
Location :
Asansol,Barddhaman,West Bengal
