Last Updated:
Tagore Cultural Centre: রবীন্দ্রচর্চাকে এগিয়ে নিয়ে যেতে রাজ্যে গড়ে উঠতে চলেছে ‘টেগোর কালচারাল সেন্টার’। বাজেটে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত এই প্রকল্পের জন্য ২৫ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন। এই কেন্দ্রটি কোথায় তৈরি হবে তা এখনও চূড়ান্ত না হলেও, সরকারের এই ইতিবাচক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিশ্বভারতী কর্তৃপক্ষ এবং রবীন্দ্রপ্রেমীরা।
বীরভূম, সৌভিক রায়: বিশ্বকবি বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তাধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবার রাজ্যে তৈরি হতে চলেছে ‘টেগোর কালচারাল ফেটার’। ২০২৬-২০২৭ সালের রাজ্য বাজেটে এমনই ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি জানান, চলতি অর্থবর্যে এই রবীন্দ্র সংস্কৃতিক কেন্দ্র প্রকল্পের জন্য মোট ২৫ কোটি টাকা বরাদ্দের জন্য প্রস্তাব রাখা হয়েছে। গত মাসের ৪ তারিখ রাজ্য পালাবদল ঘটেছে। বিপুল সংখ্যক সিট পেয়ে রাজ্য ক্ষমতা এসেছে ভারতীয় জনতা পার্টি।
আশ্রমিক, প্রাক্তনী, পড়ুয়া, রবীন্দ্র অনুরাগীদের কথায়, এই উদ্যোগ বাস্তবায়িত হলে কবিগুরু রবীন্দ্রনাথের ভাবনা ও আদর্শ নতুন প্রজন্মের কাছে আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। একই সঙ্গে বিশ্ব মানচিত্রে রবীন্দ্রচর্চার ক্ষেত্র আরও প্রসারিত হবে। গবেষক, পড়ুয়া, অধ্যাপক-কর্মীরাও উপকৃত হবেন। প্রবীণ আশ্রমিক সুপ্রিয় ঠাকুর বলেন “এই ঘোষনায় আমরা আনন্দিত। তাঁকে নিয়ে যত বেশি চর্চা হবে, সমাজ ততই উপকৃত হবে।” বিশ্বভারতীর প্রাক্তনী ও বর্তমান পড়ুয়াদের আশা, শান্তিনিকেতন বা জোড়াসাঁকো ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত যে কোনও জায়গায় এই কেন্দ্রে গড়ে উঠতে পারে। এতে দেশ-বিদেশের গবেষক ও সংস্কৃতিপ্রেমীর উপকার হবে। একই সঙ্গে বাড়বে সাংস্কৃতিক পর্যটনের সম্ভাবনাও।
Birbhum,West Bengal