Moving Car Fire: মেদিনীপুর থেকে ভোররাতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়া একটি যাত্রীবাহী গাড়ি ডেবরা পিডব্লিউডি অফিসের সামনে আচমকাই অগ্নিগর্ভ হয়ে ওঠে। ইঞ্জিনের শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কায় চালক দ্রুত গাড়ি থামিয়ে পরীক্ষার্থীদের নামিয়ে দেওয়ায় এড়ানো গেছে বড়সড় বিপর্যয়। সম্পূর্ণ ভস্মীভূত গাড়িটিকে উদ্ধার করেছে ডেবরা থানার পুলিশ।