ঘটনার সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে এসে উদ্ধারকাজে হাত লাগান। তাঁদের তৎপরতায় নৌকায় থাকা সকল যাত্রীকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়। মাঝি গণেশ চৌধুরী জানান, যাত্রীদের কোনA ক্ষতি হয়নি, কিন্তু নৌকাটি আর বাঁচানো যায়নি। স্থানীয়দের বক্তব্য, প্রতিদিন অসংখ্য মানুষ এই ঘাট দিয়ে স্কুল, বাজার, হাসপাতাল ও রেলস্টেশনে যাতায়াত করেন। তাই এই নৌপথই বহু মানুষের একমাত্র ভরসা।
