Last Updated:
দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলনের জেরে চাপে পড়ে শেষ পর্যন্ত গত শনিবার শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান৷
ইস্তফা দেওয়ার পর প্রথমবার সংসদে এসেই রীতিমতো নায়কের সম্মান পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান৷ প্রাক্তন শিক্ষামন্ত্রীকে ঘিরে ধরে ধর্মেন্দ্র প্রধান জিন্দাবাদ বলে স্লোগান দিলেন বিজেপি এবং এনডিএ সাংসদরা৷ ধর্মেন্দ্র প্রধানকে সম্মান জানিয়ে তাঁর মাথায় পাগড়িও পরিয়ে দেওয়া হয়৷
নিট প্রশ্নফাঁস কাণ্ডে গত শনিবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন ধর্মেন্দ্র প্রধান৷ তার পর আজই প্রথমবার সংসদে আসেন তিনি৷
এ দিন ধর্মেন্দ্র প্রধান এসে পৌঁছনোর আগে থেকেই সংসদ ভবনের মকর দ্বারের সামনে তাঁর জন্য অপেক্ষা করতে থাকেন বেশ কয়েকজন বিজেপি এবং এনডিএ সাংসদ৷ ধর্মেন্দ্র প্রধান এসে পৌঁছতেই তাঁকে ঘিরে ধরে স্লোগান দিতে শুরু করেন তাঁরা৷ ধর্মেন্দ্র প্রধানকে সাদরে সংসদ ভবনের ভিতরে নিয়ে যান তাঁরা৷
#WATCH | Delhi: Former Union Education Minister and BJP MP Dharmendra Pradhan arrives at the Parliament.
BJP-NDA MPs sloganeer “Dharmendra Pradhan zindabad” as they receive him here. pic.twitter.com/7DHXIzMkvI
— ANI (@ANI) July 27, 2026
ধর্মেন্দ্র প্রধানকে যখন বিজেপি এবং এনডিএ সাংসদরা স্বাগত জানাচ্ছেন তখন অন্যদিকে সংসদ ভবন চত্বরের ভিতরেই আন্দোলনকারী ছাত্রদের উপরে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগে প্রিয়াঙ্কা গান্ধির নেতৃত্বে বিক্ষোভ দেখান বিরোধী শিবিরের সাংসদরা৷
শিক্ষা ব্যবস্থায় চুরি হয়েছে বলে স্লোগান দেওয়ার পাশাপাশি আন্দোলনকারী ছাত্রদের উপরে পুলিশি নির্যাতনের অভিযোগ তোলেন বিরোধীরা৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দুঃখপ্রকাশ করতে হবে বলেও দাবি জানান বিরোধীরা৷
বিরোধী দলনেতা রাহুল গান্ধি, কংগ্রেস নেতা কে সি বেণুগোপাল, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবরাও বিরোধী শিবিরের এই প্রতিবাদে অংশ নেন৷
গত ২০ জুলাই যন্তর মন্তরে আন্দোলনকারীদের সংসদ চলো অভিযানের সময় পুলিশ তাঁদের উপরে নৃশংস ভাবে লাঠিচার্জ করে৷ এর পাশাপাশি আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে বিরোধীরা৷
বিরোধী শিবির সূত্রে খবর, সংসদের ভিতরে তারা সরকার পক্ষের সঙ্গে কোনও ধরনের আলোচনায় এখন বসবেন না৷ বরং আন্দোলনকারীদের উপরে কেন নির্মম নির্যাতন চালানো হল, সেই অভিযোগ তুলে অমিত শাহের থেকে বিবৃতি দাবি করে চাপ দেবেন তাঁরা৷
Kolkata,West Bengal
