নয়াদিল্লি : নিজের মন্ত্রকের আওতাতেই রয়েছে প্রকল্প। সেই প্রকল্পের আওতায় শসা খেতের জন্য ৯৯ লক্ষ টাকা ভর্তুকি নিয়েছিলেন কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী ভগীরথ চৌধুরী। সেই টাকা মন্ত্রী ফিরিয়ে দিয়েছেন বলে লোকসভায় জানাল সরকার। সংসদে তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন যে, গত পাঁচ বছরে কোনও কেন্দ্রীয়মন্ত্রী, সাংসদ বা তাঁদের পরিবারের কোনও সদস্য ন্যাশনাল হর্টিকালচার বোর্ডের ভর্তুকি পেয়েছেন কি না । তার জবাবে দুই বিজেপি সাংসদের নাম জানানো হয় কেন্দ্রের তরফে। তাঁদের মধ্যে একজন আজমেঢ়ের সাংসদ ভগীরথ চৌধুরী, যিনি ২০২৬ সালে সহায়তা পেয়েছিলেন। অন্যজন জলোর-শিরোহির সাংসদ লুম্বারাম চৌধুরী, যিনি ২০২৫ সালে সহায়তা পেয়েছিলেন।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)