Last Updated:
Awareness Campaign: সুন্দরবনে বাঘ ও মানুষের সহাবস্থান এবং বন সুরক্ষায় বড় উদ্যোগ। কুলতলির ভুবনেশ্বরীতে বিশেষ সচেতনতা শিবির। বনদফতর ও মইপীঠ কোস্টাল থানার উদ্যোগে বিশেষ আয়োজন। পাশাপাশি বাঘের আক্রমণে মৃতদের পরিবারের হাতে সাহায্য তুলে দেওয়া হয়েছে। বাঘ উদ্ধারকারী টাইগার টিমকে জানানো হয়েছে সম্মান।
কুলতলি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: বাঘ ও মানুষের সহাবস্থান এবং সুন্দরবন রক্ষায় কুলতলির ভুবনেশ্বরীতে শপথ। সুন্দরবনের গহীন জঙ্গল ও নোনাজল লাগোয়া গ্রামগুলিতে কান পাতলেই এখনও শোনা যায়, বাঘ কিংবা কুমিরের আক্রমণে মৎস্যজীবীদের মর্মান্তিক প্রাণহানির গল্প। ফলে এই নিয়ে সচেতনতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। জঙ্গল সংলগ্ন এলাকার মানুষজনের আর্থ-সামাজিক উন্নতি সাধনে এই উদ্যোগ।
কুলতলীর ভুবনেশ্বরীতে বনদফতর, মইপিট কোস্টাল থানা ও স্বেচ্ছাসেবী একাধিক সংগঠনের ব্যবস্থাপনায় আর যাতে বাঘের কিংবা কুমিরের আক্রমণে মানুষ যাতে বিপদে না পড়েন, সেজন্য বিশেষ অনুষ্ঠান হয়। মইপিঠ থানার পুলিশের বিশেষ উদ্যোগ স্বয়ংসিদ্ধা বিশেষ সচেতনতা শিবির আয়োজিত হয়। বাঘের আক্রমণে নিহত পরিবারগুলির হাতে সহায়তাও তুলে দেওয়া। জঙ্গলের বাঘ লোকালয়ে এলে তাদেরকে সুস্থভাবে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার কাজ যাঁরা করেন, তাঁদের বিশেষ সম্মান জানানো হয়।
অনুষ্ঠান থেকে জানানো হয়, বাঘ নিজে থেকে লোকালয়ে আসে না, পেটের তাগিদেই মানুষ বাঘের ডেরায় প্রবেশ করতে বাধ্য হয়। যে পরিবারগুলি হঠাৎ তাদের একমাত্র উপার্জনকারীকে হারিয়ে নি:স্ব হয়ে পড়েছে, আর্থিক সাহায্যের চেয়েও আজ সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন সঠিক সচেতনতা। মানুষ ও বাঘ দুজনেই সুন্দরবনের অবিচ্ছেদ্য অঙ্গ। ফলে কীভাবে পারস্পরিক দূরত্ব বজায় রেখে প্রকৃতির সঙ্গে সহাবস্থান করা যায় তা বোঝানো হচ্ছে স্থানীয়দের।
South Twenty Four Parganas,West Bengal
Aug 03, 2026 11:38 PM IST