চেন্নাই : অভিনেত্রী তৃষার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের অভিযোগ। তামিলনাড়ুতে বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনকে বাড়ি থেকে আটক করে নিয়ে গেল পুলিশ। যাকে কেন্দ্র করে চরম উত্তেজনা চেন্নাইয়ে। সোমবার একটি সভা থেকে অভিনেত্রী তৃষাকে নিয়ে স্টালিন জুনিয়র বিতর্কিত মন্তব্য করেন বলে অভিযোগ। যা নিয়ে চূড়ান্ত বিতর্কের সৃষ্টি হয়। DMK নেতার মন্তব্যের বিরুদ্ধে আক্রমণ শানায় TVK। এদিন পুলিশের প্রহরায় নিয়ে যাওয়ার সময় হাসিমুখে দেখা যাওয়া উদয়নিধি স্টালিনকে। তিনি এই আটককে “জোক” হিসেবে দেখছেন এবং এর বিরুদ্ধে “আইনি লড়াই” করবেন বলে জানিয়েছেন।
Tamil Nadu Assembly LoP Udhayanidhi Stalin booked under sections 61, 79, 192, 196, 296(b), 351(2), 352 of BNS, Section 4 of TN Prohibition of Harassment of Woman Act, 67 of IT Actl He has been arrested by Thanjavur East Police and is being taken to Thanjavur. https://t.co/zSp3IwKKYE
— ANI (@ANI) August 4, 2026
তামিলগা ভেট্রি কাজহাগাম (টিভিকে) থাঞ্জাভুর জেলার কর্মকর্তা ভৈরবীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে, থাঞ্জাভুর পূর্ব পুলিশ তামিলনাড়ুর বিরোধী দলের নেতা (এলওপি) উদয়নিধির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) বিভিন্ন ধারায় মামলা করেছে। সোমবার এক জনসভায় ভাষণ দেওয়ার সময় উদয়নিধি অভিনেত্রী তৃষার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে, যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বিজেপি ও কংগ্রেস।
#WATCH | Tamil Nadu | TVK workers in Chennai protest against DMK leader and LoP Udhayanidhi Stalin.
He has been detained by police in Chennai following an FIR against him over his alleged defamatory remarks against CM Vijay pic.twitter.com/pY6XVBo46Y
— ANI (@ANI) August 4, 2026
পুলিশ উদয়নিধি স্টালিকে আটকে করে নিয়ে যাওয়ার পর প্রতিবাদে শামিল হয়েছেন ডিএমকে নেতৃত্ব। এক্স হ্যান্ডেলে এনিয়ে সরব হন ডিএমকে সাংসদ কানিমোঝি। তিনি লেখেন, “সরকার যদি বিরোধী দলনেতা উদয়নিধি স্টালিনের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নিতে চায়, তবে তারা মামলা দায়ের করুক, আদালতই এ বিষয়ে রায় দেবে। কিন্তু বিরোধী দল হিসেবে ডিএমকে (DMK)-র মোকাবিলা করার সাহস না থাকায় সরকারের এ ধরনের দমনমূলক কৌশলের আশ্রয় নেওয়া বেআইনি। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ থেকে বিরত রাখার উদ্দেশেই বিরোধী দলনেতাকে এভাবে গ্রেফতার করাটা চরম কাপুরুষতা।”
DMK MP Kanimozhi tweets, “If the government wants to personally take revenge against LoP Udhayanidhi Stalin, let it file a case. Let the court deliver its verdict. But, lacking the courage to confront the DMK as an opposition party, for the government to resort to such… pic.twitter.com/L4j9lOgdL4
— ANI (@ANI) August 4, 2026