Rejinagar By-Election: রেজিনগর দলে টানতে এবার প্রথম থেকেই ‘চালিয়ে খেলবে’ বিজেপি! রেজিনগর বিধানসভা উপনির্বাচনে কেন্দ্রটির মোট ২৮২টি বুথেই পোলিং এজেন্ট নিশ্চিত করার সিদ্ধান্ত নিয়েছে গেরুয়া শিবির। সম্প্রতি রেজিনগরের ৪টি মণ্ডলে আয়োজিত ধারাবাহিক পর্যালোচনায় তৈরি হয়েছে নীলনকশা!