Last Updated:
Indonesia Earthquake: সাত সকালে আতঙ্কের শিহরণ, শনিবার ভোরে পূর্ব ইন্দোনেশিয়ার ফ্লোরেস দ্বীপের কাছে ৭.৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ইউএসজিএস (USGS)-এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দ্বীপটির উত্তর উপকূল থেকে প্রায় ৬৮ কিলোমিটার দূরে এবং মাত্র ১০ কিলোমিটার গভীরে। এরপর ৫.৬ ও ৫.৯ মাত্রার দুটি শক্তিশালী আফটারশক বা পরবর্তী কম্পন অনুভূত হয়।
জাকার্তা: সাত সকালেই মারাত্মক আতঙ্কের ছবি ইন্দোনেশিয়ায়৷ US Geological Survey (ইউএসজিএস) -র মতে শনিবার ভোরে ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে ফ্লোরেস দ্বীপের কাছে এক মারাত্মক শক্তিশালী ভূমিকম্প আঘাত করে৷ রিখটার স্কেলে যার কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এই মারাত্মকশক্তিশালী ভূমিকম্পের আঘাতের পর সুনামির সতর্কতা জারি করা হয়েছে।
