অনুরাগ কাশ্যপের সঙ্গে নিজের সম্পর্ক এবং বাবা-মায়ের প্রতিক্রিয়া নিয়ে করা প্রশ্নের অকপটে উত্তর দিয়েছেন শুভ্রা। শুভ্রা বলেন, “আজ আমার মা মনে করেন অনুরাগ একজন বিশ্বস্ত স্বামীর মতোই। কিন্তু শুরুতে, আমি যদি একজন অভিভাবক হতাম এবং আমার ২০ বছর বয়সী মেয়ে এমন একজন ৪০ বছর বয়সী লোকের সঙ্গে প্রেম করত, যার দু’বার বিয়ে হয়েছে, একটি মেয়ে আছে এবং যাকে ঘিরে নানা গুজব রয়েছে, তাহলে আমার প্রতিক্রিয়াটা বেশ উদ্বেগজনক হত। আমার মনে হয়, আমার বাবা-মা পরিস্থিতিটা খুব ভালোভাবে সামলেছেন।” ছবি সৌজন্যে: ভিডিও গ্র্যাব