Last Updated:
Hormuz-Oman Deal: হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণে ইরান ও ওমানের গুরুত্বপূর্ণ সমঝোতা। নির্ধারিত হচ্ছে আলাদা এন্ট্রি ও এক্সিট শিপিং রুট।
স্ট্রেট অফ হরমুজে দীর্ঘদিনের উত্তেজনা ও সামুদ্রিক যান চলাচলে বাধার মধ্যেই ইরান ও ওমান একটি গুরুত্বপূর্ণ সমঝোতায় পৌঁছেছে। হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী বাণিজ্যিক জাহাজের জন্য আলাদা প্রবেশ ও বেরিয়ে যাওয়ার রুট নির্ধারণের বিষয়ে একমত হয়েছে দুই দেশ। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহণের সমুদ্রপথে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে এই চুক্তিকে বড় কূটনৈতিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
