Last Updated:
ক্ষেপণাস্ত্র হামলার পরেই কারখানায় কাজ বন্ধ করে দেওয়া হয়। কারখানার ভিতরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গিয়েছে। শুধু ক্রিভিই রিহ্ শহরেই নয়, রবিবার ইউক্রেনের দক্ষিণ জ়াপোরিঝঝিয়াতেও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এই হামলায় দু’জনের মৃত্যু হয়েছে। সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, ক্রিভিই রিহ্ শহর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির জন্মস্থান। স্বাভাবিক ভাবেই এই শহরের স্টিল কারখানায় রুশ আক্রমণের ঘটনাকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
কিভ: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শিকার এবার ভারতীয় বংশোদ্ভূত ধনকুবের লক্ষ্মী মিত্তলের সংস্থা। আর্সেলর-মিত্তল-এর (ArcelorMittal) ইউক্রেনের ক্রিভি রিহ-র (Kryvyi Rih) খনি ও ধাতুবিদ্যা কমপ্লেক্স—যা ইউক্রেনের বৃহত্তম ইন্টিগ্রেটেড স্টিলের কারখানা—এবার রাশিয়ার মিসাইল হামলার শিকার হয়েছে। ইউক্রেনের ড্রোন হামলার পাল্টা জবাব হিসেবে চালানো এই হামলায় দু’জন নিহত এবং ১৩ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গিয়েছে। মূল শক্তি সরবরাহ ব্যবস্থা এবং ব্লাস্ট ফার্নেস ক্ষতিগ্রস্ত হওয়ার পর কারখানায় প্রডাকশনের একটি অংশ বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
