Last Updated:
বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার (Bart De Wever) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করে তাঁকে একজন অনুপ্রেরণাদায়ী এবং বিচক্ষণ নেতা হিসেবে অভিহিত করেছেন। পাশাপাশি, নির্বিচারে শুল্ক আরোপেরও সমালোচনা করেছেন তিনি। এর মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পরোক্ষভাবে কটাক্ষ করেছেন ডি ওয়েভার।
মুম্বই: বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডি ওয়েভার শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তিসঙ্গত চিন্তাভাবনা এবং বিচক্ষণ সিদ্ধান্ত গ্রহণের প্রশংসা করেন। পাশাপাশি তিনি নরেন্দ্র মোদিকে বিশ্বের “সবচেয়ে অনুপ্রেরণাদায়ী” নেতাদের অন্যতম বলেও অভিহিত করেন।
