Last Updated:
US-Iran War: ইরান যুদ্ধের গোপন সামরিক তথ্য সংবাদমাধ্যমে ফাঁস হওয়ার অভিযোগে তদন্ত জোরদার করেছে মার্কিন পেন্টাগন। প্রায় ৫০ জন জয়েন্ট স্টাফ সদ্স্যকে পলিগ্রাফ বা ‘লাই ডিটেক্টর’ পরীক্ষার মুখোমুখি করা হয়েছে বলেই সংবাদমাধ্যমে প্রকাশ
ইরানের সঙ্গের যুদ্ধের গোপন তথ্য সাংবাদিকদের কাছে ফাঁসের অভিযোগ৷ ঘটনার তদন্তে সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফে কর্মরত প্রায় ৫০ জনকে পলিগ্রাফ টেস্ট দিতে হয়েছে বলেই সূত্রের খবর৷ বিষয়টির সঙ্গে অবহিত কর্মকর্তাদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া তথ্যের মধ্যে ইরানের সঙ্গে যুদ্ধের জেরে গুরুত্বপূর্ণ কিছু অস্ত্র ও গোলাবারুদের ঘাটতির বিষয়টিও ছিল।
