Last Updated:
Nandigram By-Election: আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন। অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে আসছে ৩৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। নিরাপত্তা নিশ্চিত করতে ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে রুট মার্চ, নাকা চেকিং সহ নানা পদক্ষেপ করছে প্রশাসন।
নন্দীগ্রাম, সৈকত শী: রাজ্যে ২০২৬-এর বিধানসভা ভোটের রেশ কাটার আগেই আবারও ভোটের লড়াই শুরু হল। এবার উপ নির্বাচনের ভোট নন্দীগ্রাম বিধানসভায়। ইতিমধ্যেই নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচনের জন্য আদর্শ আচরণবিধি জারি হয়েছে। শুরু হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার কাজ। ২০২৬ এর রাজ্যজুড়ে বিধানসভা ভোটের সুষ্ঠু ও অবাধ শান্তিপূর্ণ ভোট করতে তৎপর নির্বাচন কমিশন তথা প্রশাসন। আর তাই শুধুমাত্র নন্দীগ্রাম বিধানসভার ভোটের জন্য আসছে ৩৫ কোম্পানির কেন্দ্রীয় বাহিনী।
