Last Updated:
Durga Puja 2026 Tourism: প্রতিকূল আবহাওয়ার ভয়ে সিদ্ধান্ত বদল ভ্রমণপ্রেমীদের! পুজোর মুখে উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সে হোটেল-রিসর্ট বুকিংয়ের ধুম। তারমধ্যে ১৬ সেপ্টেম্বর থেকে খুলে যাচ্ছে উত্তরের বিভিন্ন বনাঞ্চলের দরজা। উপচে পড়া বুকিংয়ে আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: পুজো মানেই বাঙালির ভ্রমণপিপাসু মন ছুটে যেতে চায় প্রকৃতির কোলে। তবে এ বছর উৎসবের মরশুমে প্রতিবেশী নেপালের প্রতিকূল আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের ভীতি পর্যটকদের পরিকল্পনায় বড় বদল আনছে। পুজোর ছুটিতে রয়েছে নেপালে দুর্যোগের শঙ্কা, এদিকে পাহাড় ও ডুয়ার্সে, সমতলে পর্যটকদের ঢল নামতে পারে এমনটাও আগাম ভাবনা রয়েছে সংশ্লিষ্ট মহলের। মূলত নিরাপত্তার কারণেই নেপাল এড়িয়ে ভ্রমণপ্রেমীরা এবার বিপুল সংখ্যায় মুখ ফেরাচ্ছেন উত্তরবঙ্গের পাহাড় ও ডুয়ার্সের সমতলের দিকে।