এরপর, আমি যখন অন্য ছবিতে চুক্তিবদ্ধ হলাম, অনেকেই ওই দৃশ্যটি চেয়েছিল। কারণ তারা ভেবেছিল যে, ‘রাম তেরি গঙ্গা মেইলি’ যদি হিট হয়ে থাকে, তাহলে আমরা যদি আবার একই কাজ করি, আমাদের ছবিও হিট হবে। কিন্তু তখন আমি রাজি হইনি। তারা ভেবেছিল যে, শুধু এই গানটা রাখলেই আমাদের ছবি খুব ভাল চলবে। কিন্তু একটা ছবিকে হিট করতে শুধু ওই দৃশ্যটাই যথেষ্ট নয়, প্রয়োজন একটা ভাল গল্প, যা ‘রাম তেরি গঙ্গা মেইলি’-তে ছিল। এতে কী দেখানো হয়েছে, এর উপস্থাপনা কেমন, পরিচালক কী বার্তা দিতে চেয়েছেন—সবকিছুই ভাবা হয়েছিল। বাকিদের এতদূর ভাবার ক্ষমতা ছিল না,” তিনি বলেন।
