নয়াদিল্লি: পরীক্ষা নিরীক্ষা চলকালানী টেস্ট টিউব ভেঙে বিপত্তি। প্লেগের প্রকোপে রাশিয়ার একটি শহর। ল্যাবরেটরির কর্মী মারা গিয়েছেন ইতিমধ্যেই। কোয়ারান্টিনে রাখা হয়েছে প্রায় ২০০ জনকে। সেই আবহেই ‘প্রফেট অফ ডুমে’র ভবিষ্যদ্বাণী ঘিরে জোর চর্চা। ব্যাকটিরিয়া জনিত অসুস্থতায় পৃথিবী আরও একটি অতিমারির শিকার হতে চলেছে বলে ভবিষ্য়দ্বাণী করেছেন তিনি। এর আগে, কোভিড এবং ইংল্যান্ডের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। (Russia Plague Situation)
রাশিয়ায় প্লেগের বাড়বাড়ন্তের খবরে এই মুহূর্তে তটস্থ গোটা বিশ্ব। সেই আবহেই ‘প্রফেট অফ ডুমে’র ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল। ‘প্রফেট অফ ডুমে’র আসল নাম ক্রেগ হ্যামিলটন-পার্কার। ব্রিটেনের বাসিন্দা তিনি। নিজেকে ভবিষ্যৎদ্রষ্টা হিসেবে দাবি করেন তিনি। নোভেল করোনা ভাইরাসের জেরে উদ্ভুত অতিমারি এবং রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন বলেও দাবি করেন। পরবর্তী অতিমারি নিয়ে তাঁর ভবিষ্যদ্বাণী এবার সত্য প্রমাণিত হতে চলেছে কি না, সেই নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। (Another Pandemic Prediction)
গত ২৪ সেপ্টেম্বর পরবর্তী অতিমারির ভবিষ্যদ্বাণী করেছিলেন ক্রেগ। তাঁর দাবি ছিল, ব্যাকটিরিয়া জনিত সংক্রমণ থাবা বসাতে চলেছে, যা সরাসরি বুকে আক্রমণ হানবে। তার দরুণ আরও একবার অতিমারির সাক্ষী হতে পারে পৃথিবী। ক্রেগ দাবি করেন, আচমকা তাঁর বাড়িতে উপস্থিত হন তিব্বতের দুই সন্ন্যাসী। আগের চেয়ে এবার রোগ নিয়ন্ত্রণ কার আরও কঠিন হতে পারে বলে সতর্ক করেন তিনি।
আরও পড়ুন: দমকলের ইঞ্জিন ডেকে প্রাসাদোপম বাড়ি ধোওয়ালেন বিজেপি বিধায়ক? ভিডিও ভাইরাল, বিতর্ক চরমে
রাশিয়ায় প্লেগের প্রকোপ ঘিরে গত কয়েক দিন ধরেই শোরগোল। ২৮ বছর বয়সি দারিয়া শিপিলোভা সাইবেরিয়ার ইরুৎস্ক অ্যান্টি প্লেগ ইনস্টিটিউটে গবেষণা করছিলেন তিনি। সেই সময় নিউমোনিক প্লেগের ব্যাকটিরিয়া সম্বলিত টেস্ট টিউব দুর্ঘটনাবশত ভেঙে যায় বলে জানা গিয়েছে। নিউমোনিক প্লেগ একটি গুরুতর সংক্রমণ, যা সরাসরি ফুসফুসে আঘাত হানে। গত ১ অক্টোবর মারা যান দারিয়া। নিউমোনিক প্লেগেই তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ। এর পরই প্রায় ২০০ জনকে নিভৃতবাসে পাঠানো হয়েছে। কোয়ারান্টিন ঘোষণা করা হয়েছে স্থানীয় হাসপাতালে।
রাশিয়ার তরফে এখনও পর্যন্ত এ নিয়ে কোনও বিবৃতি জারি করা হয়নি। তবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি জানান, রাশিয়াকে সবরকম ভাবে সাহায্য় করতে প্রস্তুত আমেরিকা। প্লেগের দরুণ রাশিয়া সমস্যায় রয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ট্রাম্প বলেন, “একেবারেই কাম্য় নয়। আমরা সাহায্য় করব। যে কেউ এই ধরনের সস্যায় পড়লে, আমরা সর্বদা সাহায্য় করতে প্রস্তুত।” আমেরিকা এই মুহূর্তে রাশিয়ার পরিস্থিতির দিকে নজর রেখেছে বলেও জানান তিনি।
আর সেই আবহেই ক্রেগের ভবিষ্যদ্বাণী নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। কারণ তাঁকে বলতে শোনা যায়, “আরও একটি অতিমারি আঘাত হানতে চলেছে। তিব্বতের সন্ন্যাসীরা আমার বাড়িতে হাজির হন। আমি ওঁদের কথা শুনছিলাম। আরও একটি অতিমারির কথা বলছিলেন ওঁরা। উদ্বিগ্ন ছিলেন। এই অতিমারি আরও কঠিন হতে চলেছে বলছিলেন। আরও বিপজ্জনক পরিস্থিতি হতে চলেছে, কারণ এই সংক্রমণ অতি দ্রুত ছড়িয়ে পড়ে। তবে এটিকেও রোখা যাবে। আমরা হারিয়ে দেব।” অতিমারি ঠেকাতে AI সহায় হবে বলেও দাবি করেন ক্রেগ।
Subrata Gupta: “অভিযোগ হচ্ছে, সেগুলি তদন্ত করে দেখা উচিত”, মন্তব্য সুব্রত গুপ্তের | SIR | ABP Ananda