আইপিএলে এই দলের হয়ে খেলে তিনি হিটম্যান নাম পেয়েছিলেন। বিধ্বংসী ব্যাটিং করার দক্ষতার জন্য।

অধিনায়ক হিসাবে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচ-পাঁচটি আইপিএল ট্রফি দিয়েছেন রোহিত শর্মা। জায়গা করে নিয়েছেন রেকর্ডবুকে।

অথচ সেই রোহিত শর্মাকে নেতৃত্বের পদ থেকে সরিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। পরিবর্তে অধিনায়ক করা হয়েছিল হার্দিক পাণ্ড্যকে।

গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্সে অধিনায়ক হিসাবে ফিরেছিলেন হার্দিক। তবে দলকে সাফল্যের মুখ দেখাতে পারেননি।

হার্দিককে পরের আইপিএলের নিলামের আগে অন্য কোনও দলে ট্রেডিং করা হতে পারে বলে জোর খবর। দৌড়ে চেন্নাই সুপার কিংস ও কলকাতা নাইট রাইডার্স।

হার্দিকের পরিবর্তে ফের মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসাবে দেখা যেতে পারে রোহিতকে। যে খবর শুনে ক্রিকেটপ্রেমীরা উচ্ছ্বসিত।

সূত্রের খবর, হার্দিক দল ছাড়লে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছেন আরও দুই ক্রিকেটার। সূর্যকুমার যাদব ও তিলক বর্মা।

শোনা যাচ্ছে, জাতীয় দলের নেতৃত্ব থেকে যেভাবে ছাঁটাই হয়েছেন সূর্যকুমার, তাতে তিনি দৌড়ে কিছুটা পিছিয়ে। বরং তিলক এগিয়ে রয়েছেন।

তবে সূত্রের খবর, মুম্বই ইন্ডিয়ান্স চায় রোহিত অন্তত আরও একটা মরশুম অধিনায়ক থেকে তিলককে তৈরি করুন। যাতে তিলক ভবিষ্যতের অধিনায়ক হিসাবে আরও পোক্ত হন।

২০২০ সাল থেকে আইপিএল জেতেনি মুম্বই। রোহিতকে অধিনায়ক করে ভাগ্যের চাকা ঘোরানোর চেষ্টা করতে পারে এমআই। – IANS
Published at : 14 Oct 2026 11:00 AM (IST)