নয়াদিল্লি: আটলান্টিক মহাসাগরেরও কি নামবদল হবে এবার? জল্পনা উস্কে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খোদ। তাঁর দাবি, ডিজিটাল ম্যাপে আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখতে চেয়েছিলেন তিনি। কিন্তু Google-এর সিইও সুন্দর পিচাই সেই প্রস্তাবে সাড়া দেননি। (Renaming Atlantic Ocean)

জর্জিয়ার ডাল্টনে প্রচারে গিয়েছিলেন ট্রাম্প। সেখানেই আটলান্টিক মহাসাগরের নামবদলের পরিকল্পনার কথা জানান তিনি। তিনি বলেন, “আমি Google Map-এর সঙ্গে যোগাযোগ করেছিলাম। চেয়েছিলাম, আটলান্টিক মহাসাগরের নাম বদলে ট্রাম্প মহাসাগর রাখা হোক। কিন্তু সুন্দর বললেন, ‘না, না, না। আমাদের এই কাজ করতে বলবেন না দয়া করে’।” (Donald Trump)

আরও পড়ুন: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি

ডিজিটাল মানচিত্রে আটলান্টিকের নাম পরিবর্তনের পরিকল্পনার কথাই জানিয়েছেন ট্রাম্প। Google কেন সই প্রস্তাবে রাজি হয়নি, তা ব্যাখ্যাও করেছেন তিনি। জানিয়েছেন, আটলান্টিক মহাসাগর অনেক দেশকে ছুঁয়ে রয়েছে। তাই এভাবে নাম বদলে দেওয়া সম্ভব নয়। ফের কি আটলান্টিক মহাসাগরের নামবদলের প্রস্তাব পেশ করবেন তিনি? ট্রাম্প বলেন, “সম্ভবত আর এগোব না। আটলান্টিক মহাসাগর নামটাই থাকুক।

ওই সভাতেই ট্রাম্প দাবি করেন, Google-এর আধিকারিকরা তাঁকে বোঝান যে, আর পাঁচটা ভূখণ্ডের নামবদল করা এক জিনিস, আর মহাসাগরের নামবদল অন্য জিনিস। মহাসাগর একাধিক দেশকে ছুঁয়ে থাকে। Google-এর তরফে তাঁকে কী বলা হয়, তা তুলে ধরে ট্রাম্প বলেন, “যা হওয়ার হয়ে গিয়েছে। যথেষ্ট হয়েছে। আর কিছু করব না।”

আরও পড়ুন: ‘কালকের মধ্যে টাকা দিবি…’, বাড়িতে ঢুকে তৃণমূল কর্মীকে মারধর, পা ধরে ক্ষমা চাওয়ালেন বিজেপি নেতা, দ্বিমত দলের অন্দরেই

আটলান্টিকের নাম বদলে নিজের নাম বসানোর চেষ্টায় কোনও খামতি রাখেননি ট্রাম্প। সেই মতো ‘ট্রাম্প মহাসাগর’ লেখা ছবিও পাঠান। তবে Google রাজি হয়নি। তবে এই প্রথম নয়, এর আগেও মানচিত্রে নিজের নাম চিরতরে লিখে যেতে আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। গত ১০ অক্টোবর টেনেসির ক্লার্কসভিলের সভা তিনি আটলান্টিক এবং প্রশান্ত মহাসাগরের নামবদলের দাবি তোলেন। ‘ট্রাম্প মহাসাগর’ অথবা ‘আমেরিকার মহাসাগর’, এই দু’টি নামের প্রস্তাব দেন তিনি। মেক্সিকো উপসাগরের নাম বদলে ‘আমেরিকা উপসাগর’ , লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার প্রস্তাবও দেন।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog BeTheme – Responsive Multi-Purpose WordPress Theme BetLab – Sports Betting Platform Better User Chat for BuddyPress BetterDocs Pro BetterLinks Pro – Shorten, Track & Manage Links In WordPress Betube Video WordPress Theme Bewear – Fashion LookBook WooCommerce Theme Bexpres - Transport & Logistics WordPress Theme BeYoga | Yogastudio & Gym WordPress Theme Beyond Multisite – Utilities for WordPress Network Admins