নয়াদিল্লি: জোড়া ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত। সীমান্ত এলাকায় ভূমিকম্পের পর পরই নেপালে ভয়াবহ হড়পা বান, ধস নেমে এসেছিল। সেই রেশ কাটতে না কাটতেই মাটি কাঁপল তিব্বতের, এক বার নয়, পর পর দু’বার। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। (Tibet Earthquake)

ভারতীয় সময় অনুযায়ী, বৃহস্পতিবার রাত ৮টা বেজে ৩ মিনিটে প্রথম বার মাটি কেঁপে ওঠে তিব্বতের । রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭। অরুণাচল প্রদেশের পান্ডিনের ৪৮৯ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমের মাটি দুলে ওঠে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, মাটির ১৭৩ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে। (Earthquake in Tibet)

আরও পড়ুন: সত্যি সত্যিই ডেমোগর্গন চলে এল পৃথিবীতে? সিসিটিভিতে রহস্যময় প্রাণীর দেখা মিলল, অন্য ডাইমেনশন থেকে এসেছে বলে দাবি

এর মাত্র কয়েক মিনিট পর, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা বেজে ৪২ মিনিটে দ্বিতীয় বার মাটি কেঁপে ওঠে তিব্বতের। সেবার কম্পনের তীব্রতা ছিল ৫। অরুণাচলের বাসার থেকে ৩২৩ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমের অংশে কম্পন অনুভূত হয়।  ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, দ্বিতীয় বার মাটির ১৫ কিলোমিটার গভীরতা থেকে ছড়িয়ে পড়ে কম্পন।

এখনও পর্যন্ত প্রাপ্ত খবর অনুযায়ী, তিব্বতের উত্তরে, উচ্চ পার্বত্য অঞ্চল নাগচু এদিনের ভূমিকম্পের উৎসস্থল, যা প্রায় ৪৮৬৫ মিটার জায়গা জুড়ে বিস্তৃত। ভূমিকম্পের পর আফটারশকও অনুভূত হয়। তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর মেলেনি। 

আরও পড়ুন: আটলান্টিক মহাসাগরের নাম বদলে ‘ট্রাম্প মহাসাগর’ রাখার প্রস্তাব, আমেরিকার প্রেসিডেন্টের অনুরোধে রাজি হল না Google

মাত্র কয়েক সপ্তাহ আগেই ভয়াবহ হড়পা বান নেমে আসে নেপালে। ধসে চাপা পড়ে যায় বিস্তীর্ণ এলাকা। সবমিলিয়ে প্রায় ১৪০০ মানুষ প্রাণ হারান। ওই বিপর্যয়ের আগেও নেপাল-তিব্বত সীমান্তে ভূমিকম্প হয়েছিল। এবার আরও উল্লেখযোগ্য ভাবে, ভারতীয় সময় অনুযায়ী রাত ৮টা বেজে ২৯ মিনিটে ভূমিকম্প হয় চিনে। অরুণাচল প্রদেশ থেকে ৫০৫ কিলোমিটার উত্তর ও উত্তর-পশ্চিমে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.২। মাটির ১৫ কিলোমিটার গভীরতা থেকে কম্পন ছড়িয়ে পড়ে।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Clinique – Wellness Luxury Spa Resort WordPress Theme Clino – Cleaning Business Elementor Template Kit Clipboard Total Control – Control what happen when somebody copy your text – WordPess Plugin Clivo – Portfolio & Agency WordPress Theme Clix – Creative Digital Agency WordPress Theme Clloh Chosen Field for Elementor Form Clotya - Fashion Store eCommerce Theme CloudArcade – HTML5 / Web Game Portal CMS Cloudme Host - WordPress Hosting Theme Cloudy 7 – Hosting Service & WHMCS WordPress Theme