পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে, যেগুলি সম্পর্কে আমরা জানিই না। সেই জায়গাগুলির কাহিনি শুনলে মাথা ঘুরে যেতে পারে। জাপানের নাগোরো গ্রামও তেমনই একটি জায়গা। একসময় মানুষের কোলাহলে মুখরিত থাকা এই গ্রামে এখন মানুষের চেয়ে পুতুলের সংখ্যাই বেশি। বন্ধ হয়ে যাওয়া স্কুল থেকে শুরু করে নির্জন গলি—সর্বত্রই পোশাক পরানো ভয় ধরানো পুতুলের দেখা মেলে।