ঘটনাটি মঙ্গলবার রাত প্রায় ১টা ৩০ মিনিট নাগাদ। হোটেলের সাততলা থেকে নীচে পড়ে হোটেলের প্রবেশপথের উপরে থাকা ছাউনির উপর আছড়ে পড়েন রেনাটা। দ্রুত তাঁকে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। আঘাতের কারণে মৃত্যু হয় তাঁর।

ক্যামেরায় ধরা পড়ল ভয়াবহ মুহূর্ত

এই দুর্ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, দুর্ঘটনার সময় রেনাটার সঙ্গে থাকা তাঁর প্রেমিক প্রথমে কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে দাঁড়িয়ে থাকেন। পরে কী ঘটেছে, তা বুঝতে পারেন তিনি।

CCTV ফুটেজে ধরা পড়ল দুর্ঘটনার আগের মুহূর্ত

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, করিডরের জানালার কিনারায় বসেছিলেন রেনাটা। এরপর জানালার অ্যালুমিনিয়ামের ফ্রেমে হেলান দেন তিনি। আচমকাই ফ্রেমটি ভেঙে যায়। ভারসাম্য হারিয়ে সাততলা থেকে নীচে পড়ে যান তরুণী।

সেই সময় কাছেই ছিলেন তাঁর প্রেমিক। প্রথম কয়েক সেকেন্ড তিনি কার্যত স্থির হয়ে দাঁড়িয়ে ছিলেন। পরে হোটেলের এক কর্মী সেখানে পৌঁছন। তখনই কী ঘটেছে, তা বুঝতে পারেন বলে মনে করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঘটনার সময় ওই যুগল মদ্যপান করেছিলেন অথবা অন্য কোনও নেশাজাতীয় পদার্থের প্রভাবে ছিলেন। জিজ্ঞাসাবাদের জন্য রেনাটার প্রেমিককে আটক করা হলেও পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।

ধাক্কা দিয়ে ফেলার কোনও প্রমাণ মেলেনি, জানাল পুলিশ

ঘটনার তদন্তকারী পুলিশ প্রধান জর্জ মার্কেস জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি নিছক দুর্ঘটনা। ডেইলি মেলের প্রতিবেদন অনুযায়ী, তিনি বলেন, ‘‘কেউ ধাক্কা দেয়নি। ওই ব্যক্তি তো তরুণীর কাছাকাছিও ছিলেন না।’’

তদন্তের স্বার্থে হোটেলের কর্মীদের জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে রেনাটার প্রেমিককেও ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে।

অন্যদিকে, এই ঘটনায় শোকপ্রকাশ করেছে রিও পোতি হোটেল কর্তৃপক্ষ। মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছে তারা।

জানা গিয়েছে, রেনাটা দুই সন্তানের মা ছিলেন। তাঁদের মধ্যে একজনের বয়স মাত্র চার বছর। তাঁর বাড়ি পারা এলাকায়। গত ২৮ অক্টোবর প্রেমিকের সঙ্গে পোকার খেলতে সাও লুইসে এসেছিলেন তিনি। মঙ্গলবারই তাঁদের বাড়ি ফিরে যাওয়ার কথা ছিল।

স্থানীয় সংবাদমাধ্যম TV Liberal-কে রেনাটার মা বেটি নেগ্রাও বলেন, ‘‘আমার মেয়ে একটু আনন্দ করতে, সময় কাটাতে বাইরে গিয়েছিল। আর এখন আমাকে তাকে কফিনের মধ্যে বাড়িতে ফিরিয়ে আনতে হচ্ছে।’’

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog Elira – Adventure Travel & Tourism Elementor Template Kit Elision – Retina Multi-Purpose WordPress Theme Elite Quiz – Trivia Quiz | Quiz Game – Flutter Full App + Admin Panel Elite Quiz – Trivia Quiz | Quiz Game – Web Version Elite Video Player Elitehost – Webhosting & WHMCS WordPress Theme Elixir – Perfume Maker Elementor Template Kit Elixir – Restaurant HTML Responsive Template Elizabeth – A Responsive WordPress Blog Theme Ella – Multipurpose Shopify Theme OS 2.0