নয়াদিল্লি: ফের একবার শেখ হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানাল বাংলাদেশ। দ্বিপাক্ষিক চুক্তির কথা স্মরণ করিয়ে হাসিনাকে ফেরত পাঠাতে আবেদন জানাল তারা। বাংলাদেশের আইনমন্ত্রী মহম্মদ আসাদুজ্জামান হাসিনাকে ‘দোষীসাব্যস্ত অপরাধী’ বলে উল্লেখ করেছেন। (Sheikh Hasina)

আসাদুজ্জামান জানিয়েছেন, হাসিনাকে ফেরত পেতে আইনি পদক্ষেপের ভাবনাচিন্তা করছে বাংলাদেশ সরকার। আবেগ নয়, উপযুক্ত প্রক্রিয়ার মাধ্যমেই হাসিনাকে ফেরত চাওয়া হবে। আগেও বাংলাদেশে সরকারের তরফে হাসিনাকে প্রত্যর্পণের আবেদন জানানো হয়েছিল। তবে দিল্লির তরফে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত গৃহীত হয়নি সেই নিয়ে। (India-Bangladesh Relations)

আরও পড়ুন: SBI থেকে ১২৬৬৮০০০০০০০ কোটি টাকার ঋণ নিয়ে মেটাননি, ভিডিওকন কর্তাকে দেউলিয়া ঘোষণা করা হল

ঢাকায় একটি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধনে গিয়ে হাসিনাকে নিয়ে মুখ খোলেন আসাদুজ্জামান। bdnews24-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে উনি একজন অপরাধী। আমাদের ট্রাইব্যুনালে দোষীসাব্যস্ত হওয়া একজন অপরাধী। আমাদের কাছে এটাই ওঁর পরিচয়।”

আসাদুজ্জামান জানিয়েছেন, বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রক বিষয়টি দেখছে। ভারত এবং বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত প্রত্যর্পণচুক্তিকে সামনে রেখে চলছে প্রক্রিয়া। তাঁর কথায়, “আইন মেনেই গোটা প্রক্রিয়া সম্পন্ন হবে। আবেগের কোনও জায়গা নেই এখানে। ওই চুক্তির আওতায় প্রত্যর্পণের আবেদন জানিয়েছি আমরা।”

আরও পড়ুন: ২০২৯ নিয়ে ভবিষ্যদ্বাণী অভিজিৎ দীপকের, বললেন, ‘প্রস্তুত থাকুন’, এবার কী ভাবছে ককরোচ জনতা পার্টি?

ভারতের তরফে বিষয়টি নিয়ে সাড়া মিলেছে কি না জানতে চাইলে আসাদুজ্জামান বলেন, “ভারত সরকারের বিষয় ওটা। আমরা প্রত্যর্পণ চুক্তির আওতায় আবেদন জানিয়েছি।” তবে দিল্লি জানিয়েছে, বাংলাদেশের আবেদন খতিয়ে দেখা হচ্ছে। পর্যালোচনা করে দেখা হচ্ছে বিষয়টি।

সংরক্ষণবিরোধী আন্দোলন হিংসাত্মক আকার ধারণ করলে ২০২৪ সালের ৫ মে ভারতে পালিয়ে আসেন হাসিনা। সেই থেকে ভারতেই গোপন আস্তানায় রয়েছেন তিনি। ২০২৫ সালের নভেম্বর মাসে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাঁকে মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে। একটি মামলায় মৃত্যুদণ্ডের সাজা শোনানো হয় তাঁকে, অন্যটিকে যাবজ্জীবনের। মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের পর বর্তমানে বাংলাদেশে ক্ষমতায় তারেক রহমান। হাসিনাকে প্রত্যর্পণে সচেষ্ট হয়েছে তারাও। 

বাংলাদেশে ফিরতে তিনিও আগ্রহী বলে জানিয়েছেন হাসিনা। চলতি বছরের ৫ অগাস্ট একটি ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে তিনি জানান, ডিসেম্বরে দেশে ফিরতে চান তিনি। যাই হোক না কেন, দেশে ফিরবেনই। তাঁর ওই সাংবাদিক বৈঠক নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করে বাংলাদেশ সরকার। ভারত যদিও দূরত্ব বজায় রেখে জানায়, বেসরকারি সংস্থার তরফে ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়।

By Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WordPress Catalog AffiliateWP – Custom Affiliate Slugs AffiliateWP – Direct Link Tracking AffiliateWP – Lifetime Commissions AffiliateWP – Multi Level Affiliates by Click Studio AffiliateWP – PayPal Payouts AffiliateWP – Pushover Notifications AffiliateWP – Recurring Referrals AffiliateWP – REST API Extended AffiliateWP – Tiered Affiliate Rates AffiliateWP – Vanity Coupon Codes