কলকাতা: স্ট্রং রুমের পাশে হলঘরে গণনাকেন্দ্রের কাজ, হাওড়ায় উত্তেজনা। জগৎবল্লভপুরে বিবেকানন্দ ইন্সটিটিউশনে তৃণমূল প্রার্থী সুবীর চট্টোপাধ্যায় । প্রার্থীদের না জানিয়ে স্ট্রং রুমের পাশে পূর্ত দফতরের কাজ চলছে বলে অভিযোগ জানিয়েছেন তৃণমূল প্রার্থী।
আরও পড়ুন, ফলতায় ‘পুনর্নির্বাচন’-র আগে বড় অভিযোগ দিলীপের, কী বলছেন খড়গপুরের বিজেপি প্রার্থী ?
স্ট্রং রুমের লাগোয়া সিসি ক্যামেরাও কিছু সময়ের জন্য বন্ধের অভিযোগ। রিটার্নিং অফিসার ও পুলিশ অবজার্ভারকে নালিশ জানিয়েছেন তৃণমূল প্রার্থী। অভিযোগ পেয়ে রাতে কিছু সময়ের জন্য় পূর্ত দফতরের কাজ কাজ বন্ধ রয়েছে। যাঁরা কাজ করছিলেন, সবার কাছে অনুমতি ছিল, জানান জেলাশাসক । সিসি ক্যামেরা বন্ধ ছিল না, জানান হাওড়ার জেলাশাসক।
(স্টোরিটি এই মুহূর্তে ব্রেক করা হয়েছে, আপডেট করা হচ্ছে I সাম্প্রতিকতম আপডেট পেতে রিফ্রেশ করুন)