Last Updated:
Motivational Story: কঠোর পরিশ্রম আর জেদ থাকলে যে স্বপ্নপূরণ সম্ভব, তা প্রমাণ করলেন দুবরাজপুরের অভিজিৎ সূত্রধর। ভারতীয় বায়ুসেনার মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিযুক্ত হয়ে এলাকায় ফিরতেই রাজকীয় বরণ করে নিল স্থানীয়রা।
দুবরাজপুর, বীরভূম: দুবরাজপুরের সাধারণ ঘরের এক যুবকের আকাশ ছোঁয়ার স্বপ্নপূরণের গল্প এখন মুখে মুখে ফিরছে গোটা বীরভূমে। কঠোর পরিশ্রম আর অদম্য জেদ থাকলে যে কোনও বাধাই যে তুচ্ছ, তা আবারও প্রমাণ করলেন রঞ্জনবাজারের ভূমিপুত্র অভিজিৎ সূত্রধর। সমস্ত প্রতিকূলতা জয় করে তিনি আজ ভারতীয় বায়ুসেনার ‘মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট’ হিসেবে দেশসেবার ব্রতে শামিল হয়েছেন।
সম্প্রতি কর্ণাটকের বেলগাঁও এয়ার ফোর্স ট্রেনিং সেন্টারে দীর্ঘ চার মাসের হাড়ভাঙা প্রশিক্ষণ সাফল্যের সঙ্গে শেষ করে এলাকায় ফিরেছেন অভিজিৎ। আর ঘরে ফিরতেই তাঁকে ঘিরে উৎসবে মেতেছে পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে সমগ্র দুবরাজপুর। সাধারণ পরিবারের সন্তান থেকে বায়ুসেনার সদস্য হয়ে ওঠার এই যাত্রাটা অবশ্য সহজ ছিল না। প্রতিদিন প্রায় তিন ঘণ্টার কঠোর শারীরিক কসরত, দীর্ঘ দৌড় এবং লিখিত পরীক্ষার নিরন্তর প্রস্তুতির মাধ্যমেই নিজেকে যোগ্য করে তুলেছেন তিনি।
Birbhum,West Bengal
Motivational Story: ‘নাম, নমক, নিশান’, এই ৩ মূলমন্ত্রেই সফলতা! দুবরাজপুরের সাধারণ যুবক অভিজিৎ যেভাবে সুযোগ পেল ভারতীয় বায়ুসেনায়, জানলে গর্বে বুক ভরবে
