Last Updated:
Maniktala Election Results 2026: তৃণমূলের টানা জেতা আসনে প্রথম বার ভোটে দাঁড়িয়েছিলেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। কিন্তু জয় ছিনিয়ে নিলেন বিজেপির তাপস রায়।
কলকাতা: তৃণমূলের টানা জেতা আসনে প্রথম বার ভোটে দাঁড়িয়েছিলেন প্রয়াত সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে। গত বিধানসভায় উপনির্বাচনে মা সুপ্তি পাণ্ডে দাঁড়িয়ে জিতেছিলেন। কিন্তু শ্রেয়ার আর জেতা হল না এবারের ভোটে। ১৫ হাজার ৬৪৪ ভোটে জয় পেয়ে বিধানসভায় ফিরছেন তাপস রায়।
অতীতে ১৩টি নির্বাচনে সরাসরি যুক্ত থাকার অভিজ্ঞতা রয়েছে তাপসের। বহুদিন তৃণমূলের সদস্য থাকার সুবাদে ওই দলের শক্তি, নির্বাচনী কৌশল এবং দুর্বলতা– সব কিছুই তাঁর জানা। এই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী সৌগত রায় চৌধুরী। সিপিআইএম প্রার্থী মৌসুমী ঘোষ। ২০ রাউন্ড গণনা শেষে বিজেপির ঝুলিতে ৭৬৩৭০ ভোট, তৃণমূলের ঝুলিতে ৬০৭৬২ ভোট।
২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মানিকতলার বিধায়ক সাধন পাণ্ডে মারা যান। পরে ওই আসনের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী হিসাবে জয়ী হন তাঁর স্ত্রী সুপ্তি। চলতি বিধানসভা নির্বাচনে সেই মানিকতলায় প্রার্থী করা হয় ৪২ বছরের শ্রেয়াকে। বাবা সাধন পাণ্ডে বড়তলা বিধানসভা কেন্দ্র থেকে ছ’বার এবং মানিকতলা কেন্দ্র থেকে তিনবারের জয়ী বিধায়ক। শেষবার জয়ের ব্যবধান ছিল ২০,২৩৮ ভোট। তাঁর মৃত্যুর পরে মানিকতলা কেন্দ্রের উপনির্বাচনে তাঁর স্ত্রী সুপ্তি পাণ্ডে জিতেছিলেন ৬২ হাজারের বেশি ভোটে। বাবার তৈরি করা জয়ের ধারা অক্ষুণ্ণ রেখেছিলেন মা।
Kolkata,West Bengal
