Last Updated:
Dilip Ghosh: গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ নির্বাচন কমিশনের৷ আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে৷ ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে।
কলকাতা: গোটা ফলতা বিধানসভায় পুনর্নির্বাচনের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন৷ আগামী ২১ মে ফলতা বিধানসভার ২৮৫টি বুথেই পুনর্নির্বাচন হবে৷ ফলে আগামী সোমবার রাজ্যের ২৯৩টি আসনের ফল ঘোষণা হবে৷ ফলতা বিধানসভার ফল ঘোষণা হবে আগামী ২৪ মে৷ আর এ নিয়েই এবার দিলীপ ঘোষ কড়া আক্রমণ করলেন তৃণমূলকে।
দিলীপের দাবি, ‘ফলতায় ভোট হবে, কারণ সমস্ত বুথ থেকে অভিযোগ এসেছে। কত বছর ধরে ওখানকার লোক ভোট দিতে পারেন না। পঞ্চায়েত হোক বিধানসভা হোক, লোকসভা হোক পারে না। আগের দিন রাতে সবার বাড়ি থেকে ভোটার কার্ড ছিনিয়ে নেওয়া হত। কেউ ভোট দিতে পারতেন না। লোকসভায় ৮ লক্ষ ভোটের লিড হত। এর জন্য কড়াকড়ি করেছে প্রথম থেকেই। তারপরেও এমন হয়েছে। মানুষ প্রতিবাদ করেছে। ভালই হয়েছে।’
Location :
Kolkata,West Bengal
