Last Updated:
West Bengal Higher Secondary WBCHSE Class 12th Result 2026: অভাবকে জয় করে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় নাম তুলল কেতুগ্রামের সৌম্যদীপ ঘোষ। ৪৯০ নম্বর পেয়ে রাজ্যে সপ্তম স্থান দখল করল মালগ্রামের এই ভূমিপুত্র। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে এগিয়ে চলা সৌম্যদীপের সাফল্যে গর্বিত পূর্ব বর্ধমান জেলা।
কেতুগ্রাম, পূর্ব বর্ধমান, বনোয়ারীলাল চৌধুরী: উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হতেই পূর্ব বর্ধমানের কেতুগ্রামের প্রত্যন্ত মালগ্রাম জুড়ে নেমেছে খুশির জোয়ার। গ্রামেরই ছেলে সৌম্যদীপ ঘোষ রাজ্যের মেধাতালিকায় সপ্তম স্থান অধিকার করে এলাকার মুখ উজ্জ্বল করেছে। উচ্চ মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৪৯০। সৌম্যদীপের এই সাফল্যে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত পরিবার, শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে গোটা গ্রামবাসী। প্রতিবেশীরা বাড়িতে ভিড় জমিয়ে শুভেচ্ছা ও আশীর্বাদ জানাচ্ছেন কৃতী ছাত্রকে।
সৌম্যদীপের বাবা সত্যেন্দ্রনাথ ঘোষ পেশায় চাষি এবং মা সোমা ঘোষ গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান সৌম্যদীপ আর্থিকভাবে সাধারণ পরিবারে বড় হলেও ছোটবেলা থেকেই পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল। গ্রামের স্কুলে চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করার পর পঞ্চম শ্রেণি থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে ভর্তি হয় সে। সেখান থেকেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের পড়াশোনা সম্পূর্ণ করেছে।
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
WB HS Result 2026: বাবা চাষি, মা গৃহবধূ! ছেলে উচ্চমাধ্যমিকে রাজ্যে সপ্তম, কেতুগ্রামের সৌম্যদীপের জন্য গর্বে বুক ভরছে জেলার