Last Updated:
প্রসঙ্গত এর আগে একাধিকবার তৃণমূল সরকারের আমলে অসন্তোষ প্রকাশ করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
কলকাতা: রাজ্যে রেল প্রকল্পে বড় ঘোষণা কেন্দ্রের। দেওয়া হল নিউ জলপাইগুড়ি–শিলিগুড়ি রেললাইন ডাবলিংয়ের অনুমোদন। ৭.১৫ কিমি রেললাইন করার কাজের ছাড়পত্র বিষয়ে শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উত্তরবঙ্গের রেল যোগাযোগ আরও শক্তিশালী হবে। চিঠি দেওয়া হল মুখ্যমন্ত্রীকে।
কলকাতা থেকে খড়গপুর হয়ে জয়পুর পর্যন্ত নতুন ট্রেন চালানোর অনুমোদন দিল রেলমন্ত্রক। চালু হচ্ছে ১৮০৬১/১৮০৬২ সাঁতরাগাছি–খাতিপুরা এক্সপ্রেস। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব চিঠি দিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানালেন সিদ্ধান্তের কথা। শালবনি–দিঘা নতুন রেললাইন প্রকল্পের জন্য অনুমোদন দিয়েছে কেন্দ্র।
১০৭ কিমি রেললাইন নির্মাণের DPR তৈরির ছাড়পত্র। দ্রুত প্রকল্পের বিস্তারিত রিপোর্ট তৈরির কাজ শুরু হবে।
পশ্চিমবঙ্গ জুড়ে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পের কাজ শুরু করার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ভোটের আগেই রেলমন্ত্রীর চিঠি উদ্ধৃত করে শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, তাঁর পূর্ববর্তী আবেদনের পরিপ্রেক্ষিতেই এবার বাংলার বুকে একাধিক রেললাইন নির্মাণ প্রকল্পে হাত দিচ্ছে ভারতীয় রেল। জানিয়েছিলেন, “বঙ্গবাসীর সঙ্গে এই সুসংবাদ ভাগ করে নিতে পারে আমি অত্যন্ত আনন্দিত যে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আমার পূর্ববর্তী আবেদনের প্রেক্ষিতে পশ্চিমবঙ্গে নতুন রেললাইন প্রকল্পগুলির নির্মাণ শুরু করার অনুমতি দিয়েছেন।” প্রসঙ্গত, একাধিক নয়া ট্রেন চালু করা হয়েছে। বন্দেভারত স্লিপার ও অমৃত ভারত এক্সপ্রেসের মতো ট্রেন আছে এই তালিকায়। রেল সংক্রান্ত একাধিক ঘোষণা হতে পারে বাংলা কেন্দ্রিক। সব মিলিয়ে রেলকে কেন্দ্র করে নানা বিষয় হাতে নিচ্ছে কেন্দ্র। এর আগে
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
