Last Updated:
Nadia Surprise Visit: শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসার পর সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন।
কৃষ্ণনগর, নদিয়া, মৈনাক দেবনাথ: শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে কৃষ্ণনগর উত্তরের বিধায়ক। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই জেলায় জেলায় হাসপাতালগুলিতে চলছে সারপ্রাইজ ভিজিট। এদিন শক্তিনগর জেলা হাসপাতালে হাসপাতালের পরিকাঠামো ব্যবস্থা খতিয়ে দেখতে সারপ্রাইজ ভিজিটে এলেন কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায়।
শক্তিনগর জেলা হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসার পর সাধারণ রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের অভাব অভিযোগ শোনেন। একই সঙ্গে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনের পাশাপাশি আইসিইউ, বহিঃবিভাগ সহ অস্ত্রোপচারের বিভিন্ন জায়গা ঘুরে দেখেন। ঘুরে দেখেন ন্যায্য মূল্যের ওষুধের দোকানও।
হাসপাতালের পরিকাঠামো নিয়ে হাসপাতাল সুপারের সঙ্গে বৈঠক করার পাশাপাশি হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক নার্স এবং বিভিন্ন দায়িত্বে থাকা সকলকে অবহিত করেন। এছাড়াও সন্ধ্যার পর হাসপাতাল চত্বরে মদ্যপ যুবকদের আড্ডার বিষয়টি নিয়ে তিনি সতর্ক করেন। এদিন শক্তিনগর জেলা হাসপাতালে দাঁড়িয়ে পূর্বতন সরকারের কঠোর সমালোচনা করেন।
তিনি বলেন, বিগত ১৫ বছর যাবত হাসপাতালগুলোতে সাধারণ মানুষ সেই অর্থে চিকিৎসা ব্যবস্থা ঠিকমতো পায়নি এছাড়া ওষুধপত্র থেকে শুরু করে হাসপাতালের গোটা পরিকাঠামো নিয়ে সমালোচনা করতে দেখা গেল কৃষ্ণনগর উত্তরের নবনির্বাচিত বিধায়ককে। আগামী দিনে নতুন সরকারের ব্যবস্থাপনায় রাজ্যের প্রত্যেকটি হাসপাতালে রোগীরা যাতে আরও ভাল করে পরিষেবা পায় তার আশ্বাস দিলেন তিনি।
Nadia,West Bengal
Surprise Visit: হাসপাতালে নতুন বিধায়কের ‘সারপ্রাইজ ভিজিট’, মন দিয়ে শুনলেন রোগীদের অভাব-অভিযোগ! মদ্যপদের আড্ডা নিয়ে কড়া হুঁশিয়ারি