Last Updated:
Saayoni vs Jeetu: জীতু কমল এবং সাংসদ সায়নী ঘোষের মধ্যে শুরু হওয়া ভার্চুয়াল যুদ্ধ এখন নেটদুনিয়ার হটকেক৷ একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ এই দুই তারকা।
কলকাতা: টলিউড অভিনেতা জিতু কমল ও তৃণমূল কংগ্রেসের সাংসদ অভিনেত্রী সায়নী ঘোষের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক তীব্র লড়াই শুরু হয়েছে। যা নিয়ে রীতিমতো চর্চা শুরু হয়েছে৷ এককথায় বলতে গেলে, জীতু কমল এবং সাংসদ সায়নী ঘোষের মধ্যে শুরু হওয়া ভার্চুয়াল যুদ্ধ এখন নেটদুনিয়ার হটকেক৷
সম্প্রতি বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর, তাঁদের ব্যক্তিগত ও রাজনৈতিক আদর্শের দ্বন্দ্ব জনসমক্ষে চলে আসে। জিতু নিজেকে ইন্ডাস্ট্রির ‘বামপন্থী’ বলে উল্লেখ করে সরাসরি সায়নী এবং অন্যান্যদের ‘পাল্টিবাজ’ ও ‘মিথ্যাবাদী’ বলে আক্রমণ করেন।
এই পোস্টের পর জিতু পাল্টা তোপ দাগেন। তিনি সায়নীকে উদ্দেশ্য করে লেখেন যে, তিনি কোনও অন্যায় করেননি এবং তাকে নিয়ে মিথ্যা ও ভিত্তিহীন রটনা ছড়ানো হচ্ছে। জিতু সোশ্যাল মিডিয়া লাইভ করেও সায়নীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন। একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ এই দুই তারকা। ফেসবুকে পরস্পরকে খোলা চিঠি লিখে আক্রমণ শানালেন ‘অপরাজিত’ জুটি।
Kolkata,West Bengal
