Last Updated:
Bankura News: বাঁকুড়ার প্রত্যন্ত গ্রামে তৈরি ‘সিঙ্গিং বোলস’ পাড়ি দিচ্ছে ইউরোপ, জাপান ও সাউথ কোরিয়ায়। গোটা বিশ্বে মন ভাল করছে হিলিং থেরাপি। মগরার দুই ভাই এই ব্রোঞ্জের বাটি তৈরি এবং রপ্তানি করে ইউরোপের বাজার কাঁপাচ্ছেন।
বাঁকুড়া, নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়: বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম মগরা। এই গ্রামে যাতায়াত বিদেশিদের। প্রতিমাসেই কেউ আসছেন ফ্রান্স থেকে আবার কেউ আসছেন জার্মানি কিংবা স্পেন থেকে। কিন্তু কীসের আকর্ষণে এই গ্রামে বিদেশ থেকে মানুষজন ছুটে আসছেন? জানলে অবাক হবেন এই গ্রামে তৈরি হয় ‘সিঙ্গিং বোলস’ অর্থাৎ মন ভাল করা সাউন্ড তৈরি করতে পারে এমন একটি বাটি। এটি এক ধরনের থেরাপি। একসঙ্গে সাতটি বাটি কিংবা বড় ছোট বাটি। বিদেশে বিশেষ করে ইউরোপ, জাপান এবং সাউথ কোরিয়াতে ‘সাউন্ড হিলিং’এর বিরাট চর্চা রয়েছে।
জানলে অবাক হবেন, গোটা ভারতবর্ষে সবথেকে উৎকৃষ্ট মানের সিঙ্গিং বোল তৈরি হয় বাঁকুড়ার মগরা, পুখুরিয়া এবং হেলনা শুশুনিয়ায়। মগরা গ্রামের দু’ই ভাই রাহুল কর্মকার এবং তাঁর ভাই এই ব্রোঞ্জের বাটিগুলি তৈরি করা এবং এক্সপোর্ট করার বিজনেস করেন। মগরা গ্রামেই রয়েছে ৯৬টি ইউনিট। প্রতিটা ইউনিটে কাজ করেন প্রায় পাঁচজন করে।
শহরের কোলাহল থেকে বহু দূরে বাঁকুড়ার এই ছোট্ট গ্রাম আজ নিঃশব্দেই লিখে চলেছে এক অন্য সাফল্যের গল্প। যেখানে হাতুড়ির শব্দ আর আগুনের আঁচে তৈরি হচ্ছে শুধু ধাতব বাটি নয়, তৈরি হচ্ছে শান্তির সুর। যে সুর ছড়িয়ে পড়ছে ইউরোপ, জাপান থেকে সাউথ কোরিয়ার থেরাপি সেন্টারে। অথচ নিজের জেলাতেই অনেকের অজানা মগরার এই অনন্য শিল্প সম্পর্কে। এই গ্রামের কারিগরদের হাতের ছোঁয়ায় বাঁকুড়া হয়ে উঠছে বিশ্বজুড়ে ‘সাউন্ড হিলিং’-এর এক গুরুত্বপূর্ণ ঠিকানা।
Bankura,Bankura,West Bengal
Bankura News: মন ভাল করার ‘ম্যাজিক’ বাটি! যার টানে জার্মানি, ফ্রান্স থেকে বিদেশিরা আসছেন বাঁকুড়ার ‘এই’ গ্রামে, সুরের জাদুতে মুগ্ধ ইউরোপ