Last Updated:
Suvendu Adhikari: কোন কোন গোষ্ঠী, কোন কোন অঞ্চলকে গুরুত্ব দেওয়া হবে? আগামী ২৭ মের মধ্যে মন্ত্রিসভার সদস্যদের নাম ও সংশ্লিষ্ট মন্ত্রক স্থির হওয়ার সম্ভাবনা৷ সূত্রের খবর, ‘চাণক্য’ অমিত শাহের সঙ্গে আলোচনায় তা স্থির হওয়ার কথা৷
কলকাতা: আগামী ২৭ মের আশেপাশে বাংলার মন্ত্রিসভা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। গত বৃহস্পতিবার অমিত শাহের সঙ্গে শুভেন্দু অধিকারীর বৈঠকে সেই মন্ত্রিসভার বিন্যাস নিয়েই আলোচনা হয়েছে বলে খবর। বাংলার মন্ত্রিসভার সম্প্রসারণ শুধুমাত্র প্রশাসনিক বিষয় নয়, বরং বাংলায় বিজেপির আগামী দিনের বড় রাজনৈতিক কৌশলের ইঙ্গিত হতে চলেছে।
ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখন বাংলায় সরকার ও সংগঠনের মধ্যে আরও শক্তিশালী সমন্বয় গড়ে তুলতে চাইছে। আর সেই কারণেই মন্ত্রিসভায় কাদের জায়গা দেওয়া হবে, কোন অঞ্চল বা গোষ্ঠীকে গুরুত্ব দেওয়া হবে, কোন মুখকে সামনে এনে রাজনৈতিক বার্তা দেওয়া হবে— তা নিয়ে অত্যন্ত সতর্ক হিসাব কষছে শীর্ষ নেতৃত্ব।
এক্ষেত্রে মুখ্যমন্ত্রীর মতামতকেও সমান গুরুত্ব দিচ্ছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। গতকালের বৈঠকে সে বিষয়েই বিজেপির “চাণক্য” শাহর সঙ্গে আলোচনা করেন শুভেন্দু বলে খবর।
বিস্তারিত আসছে…
