Last Updated:
Birbhum Tourist Spot: তীব্র গরমে একদিনের ছোট্ট ছুটিতে টুক করে ঘুরে আসতে পারেন বীরভমের অচেনা এই জায়গা থেকে। চারিদিকে ঘন সবুজ জঙ্গল, বহু প্রাচীন শিব মন্দির আর নির্জনতা আপনার মন ভরিয়ে দেবে। চাইলে নিজেরা রান্না করে এখানেই খেতে পারেন। তারাপীঠ ঘুরতে গিয়ে হাতে বাড়তি সময় থাকলেও যেতে পারেন গনপুর ফরেস্টে।
বীরভূম, সৌভিক রায়: গরমের ছুটিতে অথবা সপ্তাহান্তে বীরভূম ভ্রমণের জন্য আসার চিন্তাভাবনা করছেন। তবে আপনি হাজার চেষ্টা করে খুঁজে পাচ্ছেন না বীরভূমের ঠিক কোন জায়গায় ঘুরতে যাবেন। কারণ হয়ত আপনার বীরভূমের সব জায়গায় ঘুরে দেখা হয়ে গিয়েছে। তাহলে চলুন আজকে আপনাকে ঠিকানা দেব এমন একটি জায়গার, যেখানে গেলে আপনি যেমন মন ভরে ভগবানের দর্শন করতে পারবেন, ঠিক তেমনি চারিধারে গাছ গাছালির মাঝে নিজেরাই রান্না করে সেরে নিতে পারবেন দুপুরের খাওয়া দাওয়া। এই তীব্র গরমে আপনার জন্য সেরা ভ্রমণ ডেস্টিনেশন হতে পারে এই জায়গাটি।
বর্তমান সময় দাঁড়িয়ে লম্বা ছুটির অবকাশ প্রায় নেই বললেই চলে। তাই সাধারণ মানুষ এখন বেশি পছন্দ করছেন কাছে পিঠে কোনও অফবিট ভ্রমণ বেছে নিতে। তাই কলকাতার কাছাকাছি অফবিট জঙ্গলের অ্যাডভেঞ্জার নিতে চাইলে সঠিক গন্তব্য হতে পারে গনপুর ফরেস্ট। এখানেই গভীর জঙ্গলের মধ্যেই রয়েছে প্রায় ৫০০ বছরের পুরনো একটি শিব মন্দির। আর এই মন্দিরের আশেপাশে ঘন জঙ্গল, পাতার খসখস শব্দ, আর চেনা অচেনা পাখিদের কলতানে গোটা জায়গাটি যেন আরও রহস্যময় ও রোমাঞ্চকর হয়ে ওঠে।
জানা যায়, ইলামবাজারের জঙ্গলের থেকেও নাকি গভীর এই গণপুরের জঙ্গল। পুরো জঙ্গলটি জুড়ে ছড়িয়ে রয়েছে শাল গাছ। আর তার মধ্যেই রয়েছে কয়েকশো বছরের পুরনো পোড়া মাটির তৈরি শিব মন্দির। এবার প্রশ্ন আপনি এখানে পৌঁছাবেন কেমন করে? কলকাতা, হাওড়া স্টেশন থেকে আপনি সোজা পৌঁছতে পারেন রামপুরহাট রেল স্টেশন। সেখান থেকে যে কোনও গাড়ি ভাড়া করে আপনাকে পৌঁছাতে হবে এই জঙ্গলে। এখানে জঙ্গল সাফারির কোনও ব্যবস্থা নেই, তাই আপনাকে নিজের গাড়িতে করেই পৌঁছাতে হবে এই শিব মন্দিরে। এখানে রাত্রি বস করার তেমন কোনও জায়গা নেই। তাই আপনাকে বেছে নিতে হবে তারাপীঠ অথবা বোলপুরকে। তাহলে আর দেরি না করে আজই ঘুরতে যাওয়ার প্ল্যান করে ফেলুন।
Birbhum,West Bengal
Offbeat Tourist Spot: হাঁসফাঁস করা গরমে অপার শান্তির খোঁজ, সস্তায় চলে যান বীরভূমের ‘এই’ গোপন ঠিকানায়! রইল একদিনের ট্যুর প্ল্যান