Last Updated:
Central Fund for West Bengal: পশ্চিমবঙ্গের লক্ষ্মীলাভ, কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে ৩৯ হাজার কোটি টাকা পাচ্ছে রাজ্য। দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ঘরোয়া কথোপকথনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু।
নয়াদিল্লি: লক্ষ্মীলাভ পশ্চিমবঙ্গের, কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে রাজ্য অবিলম্বেই পেতে চলেছে ৩৯ হাজার কোটি টাকা। শুক্রবার দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে একটি ঘরোয়া কথোপকথনে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এখানেই শেষ এছাড়াও আগামী দিনে আরও একগুচ্ছ কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ আসার ইঙ্গিতও দেন এদিন শুভেন্দু। জানা গিয়েছে, নমামী গঙ্গে প্রকল্পের আরও বিস্তার হতে চলেছে রাজ্যে। আগামিকাল বেলা ১২টায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ভার্চুয়াল বৈঠক করবেন রাজ্যের সঙ্গে। সেখানেই আয়ুষ্মান মন্দির প্রকল্প (যেটা রাজ্যে নাম বদল করে দেওয়া হয়েছিল)-এর বরাদ্দও দেবেন তিনি। পাশাপাশি ন্যাশনাল হাইওয়ে অথারিটি অফ ইন্ডিয়ার সঙ্গে বৈঠক করতে দিল্লিতে এসেছেন পিডব্লিউডি সচিব। সেখানেও রাজ্যের কিছু প্রাপ্তি হতে পারে।
গতকাল রাতে দিল্লিতে পৌঁছনোর পরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী৷ গত বুধবারই বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য বিএসএফ-কে প্রথম দফার জমি হস্তান্তর করেছে রাজ্য সরকার৷ জাতীয় নিরাপত্তার কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে চায় কেন্দ্রীয় সরকারও৷ রাজ্যে পরিবর্তনের পর সেই কাজই তরান্বিত হবে বলে মত রাজনৈতিক মহলের৷ ফলে প্রতিরক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর বৈঠকে রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও আঁটোসাঁটো করা নিয়েই আলোচনা হবে বলে মনে করা হচ্ছে৷
দিল্লিতে এবার উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেলা ৩টেয় সেখানে অ্যাপয়ন্টমেন্ট ছিল শুভেন্দুর। তারপরে সেখান থেকে যাওয়ার কথা চাণক্যপুরী বঙ্গভবনে। সেখানেই সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলবেন। তারপর যাবেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে, এমনটাই জানা গিয়েছে।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
Central Fund for West Bengal: মুখ্যমন্ত্রী দিল্লি যেতেই লক্ষ্মীলাভ বাংলার! কেন্দ্রীয় জলশক্তি মিশন থেকে ৩৯,০০০ কোটি টাকা পাচ্ছে রাজ্য
